Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৮ দিনের বদলে ৯ মাস! কেমন ছিল মহাকাশে সুনীতাদের 'বন্দিদশা'

প্রথম থেকেই নানা প্রশ্ন উঠেছিল সুনীতাদের মহাকাশবাস নিয়ে। কারণ ৮ দিনের জন্য গিয়ে কীভাবে তাঁরা অনির্দিষ্টকালের জন্য স্পেস স্টেশনে থাকবেন, তা জানতে উৎসুক ছিলেন সকলেই।

৮ দিনের বদলে ৯ মাস! কেমন ছিল মহাকাশে সুনীতাদের 'বন্দিদশা'

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 March 2025 10:37

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৮ দিনের মিশনে গেছিলেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর। কিন্তু স্পেস স্টেশনে (ISS) তাঁদের থাকতে হল ৯ মাস। যান্ত্রিক ত্রুটির কারণে সময় মতো পৃথিবীতে ফেরা হয়নি তাঁদের। তারপর বুধবার অবশেষে স্পেস এক্স-এর রকেট (Space X) পৃথিবীতে ফিরিয়ে এনেছে সুনীতা এবং বুচকে। 

প্রথম থেকেই নানা প্রশ্ন উঠেছিল সুনীতাদের মহাকাশবাস নিয়ে। কারণ ৮ দিনের জন্য গিয়ে কীভাবে তাঁরা অনির্দিষ্টকালের জন্য স্পেস স্টেশনে থাকবেন, তা জানতে উৎসুক ছিলেন সকলেই। কারণ বিগত কয়েক মাস ধরে এটাই জানা সম্ভব হচ্ছিল না যে আদতে কবে তাঁদের ফিরিয়ে আনা যাবে। তাই সুনীতা এবং বুচের শরীর নিয়েও চিন্তা বাড়ছিল। তবে বুধবার পৃথিবীতে ফেরার পর তাঁদের দেখে মনে হয়েছে, দুজনেই সুস্থ আছেন। আগামী কয়েক মাস কোয়ারেন্টিনে থেকে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরবেন। 

এখন দেখে নেওয়া যাক, এই ৯ মাস কীভাবে কাটল সুনীতাদের জন্য...

জুন ২০২৪ - ৫ তারিখ মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতারা। ফেরার কথা ছিল ১৪ জুন। কিন্তু রকেটের যান্ত্রিক ত্রুটির জন্য তা সম্ভব হয়নি। 

আগস্ট ২০২৪ - নাসার তরফে জানানো হয় স্টারলাইনের রকেট খালি অবস্থাতেই ফিরবে। আপাতত স্পেস স্টেশনে থাকবেন সুনীতারা। একই সঙ্গে বলা হয়, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর সঙ্গে যৌথভাবে তাঁরা কাজ করছে মহাকাশচারীকে ফিরিয়ে আনার জন্য। 

নভেম্বর ২০২৪ - নাসার শেয়ার করা ভিডিও-তে সুনীতাদের ভাল-মন্দ খেতে দেখা যায়। সুনীতাকে বলতে শোনা যায়, 'আমরা ভাল আছি, সুস্থ আছি। কেউ যেন বেশি চিন্তা না করেন।' স্পেস স্টেশন থেকেই আমেরিকার নির্বাচনের ভোটদানে অংশগ্রহণ করেন তাঁরা। 

ডিসেম্বর ২০২৪ - আন্তর্জাতিক স্পেস স্টেশনে সান্তা টুপি মাথায় দুই মহাকাশচারীকে ক্রিসমাস পালন করতে দেখা যায়। ভিডিও বার্তাও দেন সুনীতারা। পরবর্তী সময়ে নাসা জানায়, ফেব্রুয়ারি মাসে ফেরানো হবে তাঁদের। কাজ শুরু করেছে স্পেস-এক্স। 

জানুয়ারি ২০২৫ - রেকর্ড গড়ে পুনরায় স্পেস ওয়াক করেন সুনীতা উইলিয়ামস। 

ফেব্রুয়ারি ২০২৫ - ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানায়, সুনীতাদের ফিরিয়ে আনতে তাঁরা ভীষণ তৎপর। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে নাসা-স্পেস এক্স। তবে মার্চ মাসে তাঁদের ফিরিয়ে আনা হবে।

মার্চ ২০২৫ - ১২ মার্চ স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু রকেট লঞ্চপ্যাডের এক ক্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়। পরে ১৪ মার্চ অবশেষে তাঁরা রওনা দেয়। 

শেষমেশ বুধবার ভোরে পৃথিবীতে ফিরে আসেন সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ। আপাতত তাঁরা ক্রু-কোয়ার্টারে থাকবেন।


```