Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৯ মাস পর সুনীতাকে বাড়িতে দেখে আনন্দে আত্মহারা দুই পোষ্য, ভিডিও দেখে আপ্লুত মাস্কও

নয় মাসেরও বেশি সময় মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে এসেছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।

৯ মাস পর সুনীতাকে বাড়িতে দেখে আনন্দে আত্মহারা দুই পোষ্য, ভিডিও দেখে আপ্লুত মাস্কও

সুনীতা উইলিয়ামস

শেষ আপডেট: 2 April 2025 11:07

দ্য ওয়াল ব্যুরো: নয় মাসেরও বেশি সময় মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফিরে এসেছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। গোটা বিশ্ব যেমন তাঁর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছিল, ঠিক তেমনই সুনীতার পোষ্য কুকুররাও তাঁকে ছাড়া দিনগুলো কাটাচ্ছিল। সুনীতাকে দেখে তারা আনন্দে ফেটে পড়তে থাকল। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মহাকাশচারী। 

উইলিয়ামস ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “Best homecoming ever!” অর্থাৎ, "এটাই সবচেয়ে সুন্দর ঘরে ফেরার মুহূর্ত!" ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর দুই পোষ্য কুকুর আনন্দে লাফিয়ে উঠছে, লেজ নাড়িয়ে খেলছে এবং স্নেহে তাঁদের মালিককে ঘিরে ধরেছে। এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকেই। এমনকি স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্কও ভিডিওর কমেন্টে একটি হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

মহাকাশে থাকাকালীন সুনীতা উইলিয়ামস বলেছিলেন, তিনি তাঁর ল্যাব্রাডর রিট্রিভার কুকুরদের সঙ্গে পুনরায় দেখা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি এটাও জানান, অনাকাঙ্ক্ষিতভাবে মহাকাশে দীর্ঘ সময় কাটানোর সবচেয়ে কঠিন দিক ছিল প্রিয়জনদের সঙ্গে দেখা করার অপেক্ষা।  

উইলিয়ামস ও তাঁর সহযাত্রী বুচ উইলমোর ১৮ মার্চ স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরে আসেন। তাঁদের ক্যাপসুলটি ফ্লোরিডার তালাহাসি উপকূলের সমুদ্রে অবতরণ করে। পৃথিবীতে ফিরে আসার পর সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে উইলিয়ামস বলেন, তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। তিনি বলেন, "আবার বাতাসের স্পর্শ পাওয়া, যদিও সেটি আর্দ্র ছিল, দারুণ অনুভূতি। চারপাশে মানুষের দেখা পাওয়া, ট্র্যাকে দৌড়ানো—সব মিলিয়ে অসাধারণ। এটা তো আমারই বাড়ি!"  

এছাড়াও তিনি মহাকাশ থেকে ভারতের সৌন্দর্য দেখার অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি বলেন, ভারত অসাধারণ দেখতে লাগে মহাকাশ থেকে, এবং ভবিষ্যতে তিনি বাবার জন্মভূমি ভারত সফর করে সেখানে মহাকাশ অভিযানের অভিজ্ঞতা শেয়ার করতে চান।


```