Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মহাকাশেই হবে ক্রিসমাস সেলিব্রেশন! সাজানো হচ্ছে স্পেস স্টেশন, 'সান্তাক্লজ' সাজলেন সুনীতারা

বড়দিন উপলক্ষে সাজানো শুরু হয়েছে স্পেস স্টেশন! 'সান্তাক্লজ' সেজে ঘুরে বেড়ানো শুরু করেছেন সুনীতা এবং তাঁর সঙ্গীরা। 

মহাকাশেই হবে ক্রিসমাস সেলিব্রেশন! সাজানো হচ্ছে স্পেস স্টেশন, 'সান্তাক্লজ' সাজলেন সুনীতারা

সান্তা টুপি পরে সুনীতারা - ছবি সৌজন্যে নাসা

শেষ আপডেট: 17 December 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন মহাকাশ থেকে। কিছুদিন আগে 'থ্যাঙ্কসগিভিং' পালন করেছেন। আর এবার মহাকাশেই ক্রিসমাস পালন করতে চলেছেন সুনীতা উইলিয়ামসরা। বড়দিন উপলক্ষে সাজানো শুরু হয়েছে স্পেস স্টেশন! 'সান্তাক্লজ' সেজে ঘুরে বেড়ানো শুরু করেছেন সুনীতা এবং তাঁর সঙ্গীরা। 

সম্প্রতি নাসার তরফে একটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, 'সান্তাক্লজ' টুপি পরে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর ক্রু-র এক সদস্য ডন পেটিট। রিপোর্ট বলছে, স্পেস স্টেশনের ভিতরটা ক্রিসমাস উদযাপন করে সাজানো হবে এবং পৃথিবী থেকে পাঠানো টাটকা সবজি দিয়ে খাবার তৈরি করবেন সুনীতারা। সেটাই হবে তাঁদের বড়দিনের স্পেশ্যাল মেনু।

গত ৬ মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামসরা। তাঁদের উদ্ধার করতে কয়েক মাস আগেই স্পেস স্টেশনে পৌঁছয় স্পেস-এক্সের রকেট। সেই রকেট করেই টাটকা সবজি, বিভিন্ন উপহার এবং অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছিল। তা দিয়েই এখন স্পেস স্টেশন সাজাচ্ছেন সুনীতারা। এও জানা গেছে, বিশেষ দিনে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গেও কথা বলবেন তাঁরা।

মাত্র ৮ দিনের কাজে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেছিলেন সুনীতা উইলিয়াম এবং তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর। কিন্তু ফেরার সময়ই রকেট খারাপ হয়ে যায়। তখন থেকেই মহাকাশ 'বাড়ি' হয়ে গেছে তাঁদের। দু-মাস আগেই মহাকাশে তাঁদের উদ্ধারের লক্ষ্যে গেছেন অন্য মহাকাশচারীরা। কিন্তু ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের আগে তাঁদের ফেরার কোনও উপায় নেই। 

এতটা সময় ধরে তাঁরা সেখানে শুধু থাকছেনই না, গবেষণাও করছেন। সম্প্রতি নাসা জানিয়েছে, স্পেস স্টেশনে লেটুস পাতা চাষ করছেন তাঁরা! যদিও এটি খাওয়ার জন্য নয়, গবেষণার জন্যই চাষ করা হচ্ছে। পাশাপাশি 'অ্যাস্ট্রো বি' নামের ফ্লাইং রোবোটিক সিস্টেম নিয়ে কাজ করছেন সুনীতা উইলিয়ামরা। মহাকাশে উড়ে বেড়ানো প্রচুর উপগ্রহের ধ্বংসাবশেষ ধরতে এই রোবটে রয়েছে হাতের মতো যন্ত্রও। যাতে সেই জঞ্জালগুলি ধরে সেগুলি সরানো সহজ হয়। শুধু নষ্ট স্যাটেলাইট পরিষ্কার করাই নয়, যে স্যাটেলাইট গুলি কাজ করছে তার সার্ভিসও করতে পারবে এই রোবট। 


```