Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

'এ নিষ্ঠুরতা চোখে দেখা যায় না... যুদ্ধ না থামলে কীসের উৎসব!' ক্রিসমাসে বিশ্বের উদ্দেশে পোপ

এদিন ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য প্রার্থনা করেন পোপ।

'এ নিষ্ঠুরতা চোখে দেখা যায় না... যুদ্ধ না থামলে কীসের উৎসব!' ক্রিসমাসে বিশ্বের উদ্দেশে পোপ

পোপ ফ্রান্সিস

শেষ আপডেট: 25 December 2024 14:30

দ্য ওয়াল ব্যুরো: সবার আগে মানুষকে নিজের উপর বিশ্বাসী হতে হবে। না হলে কোনওভাবেই বিশ্বে ঘটে চলা যাবতীয় খারাপ জিনিসের শেষ হওয়া অসম্ভব। যিশুও একজন গরীব ছুতোরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। বড়দিনে দেশবাসীকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিলেন পোপ ফ্রান্সিস। মঙ্গলবার ক্যারোলের পর সেন্ট পিটার্স বাসিলিকায় বক্তব্য রাখেন পোপ।

সেখানেই তিনি পরিষ্কার জানান, ‘বর্তমান বিশ্বের যিশুর জীবনদর্শন মেনে চলা উচিত। গরিবি নিয়ে আমরা যতটা আলোচনা করি তার সিকিভাগও করতেন না তিনি। আজকের দুনিয়া টাকার জন্য ছুটছে। সেখানে ছোটদের আনন্দেরও কোনও জায়গা নেই।’

এরপরই সরাসরি ইউক্রেন ও গাজায় স্কুল, হাসপাতালে বোমা হামলার নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আর কত যুদ্ধ আমাদের দেখতে হবে! বারবার কিছু মানুষের লোভের শিকার হতে হচ্ছে দুর্বল অসুরক্ষিত মানুষদের। এটা কিছুতেই বরদাস্ত করা যায় না। এর জন্য সব ধর্মাবলম্বী মানুষকেই এগিয়ে আসতে হবে।’

এদিন ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য প্রার্থনা করেন পোপ। তিনি বলেন, ইউক্রেনবাসীর জীবনে দ্রুত শান্তি ফিরুক। প্রভুর কাছে এটাই আমার প্রার্থনা। গাজার কথা মনে করিয়ে তিনি বলেন, এমন নিষ্ঠুরতা চোখে দেখা যায় না। একের পর এক হাসপাতালে বোমা হামলা, শিশুদের টার্গেট করা সবটাই মাত্রা ছাড়িয়ে গেছে।

এর আগে বড়দিন উপলক্ষে রবিবারের প্রার্থনায় সকলকে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছিলেন পোপ। জানিয়েছিলেন, অস্ত্র নীরব হয় যাক, বেজে উথুক ক্রিসমাস ক্যারল।’ মঙ্গলবারের সন্ধ্যায় সেই কাতর আবেদনই শোনা গেল পোপের গলায়। তিনি বলেন, ‘আসুন আমরা সবাই প্রার্থনা করি খুব শীঘ্রই বিশ্বজুড়ে যুদ্ধবিরতি হোক।’

অনান্য বছরে বড়দিনের পবিত্র দিনে যে ছবি সাধারণত দেখতে পাওয়া যেত, তা একেবারে হারিয়ে যেতে বসেছে। লাগাতার যুদ্ধের কারণে এমন পবিত্র দিনেও মানুষ প্রাণভয়ে বাড়িতে বসে রয়েছেন। দ্রুত এই পরিস্থিতির বদল না হলে আগামীদিনে আরও বিপদ আসতে চলেছে বলেও মনে করিয়ে দিতে ভোলেননি পোপ।


```