Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ইদের আগে ইরাকের জনবহুল বাজারে বড় বিস্ফোরণ, মৃত অন্তত ২০,আহত আরও

দ্য ওয়াল ব্যুরো: ইরাকের ব্যস্ত বাজারে হঠাৎ বড়সড় বিস্ফোরণ, ঘটনাস্থলেই বহু মানুষ মারা গেছেন বলে খবর। এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। প্রায় ৩৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে সোমবার

ইদের আগে ইরাকের জনবহুল বাজারে বড় বিস্ফোরণ, মৃত অন্তত ২০,আহত আরও

শেষ আপডেট: 19 July 2021 18:52

দ্য ওয়াল ব্যুরো: ইরাকের ব্যস্ত বাজারে হঠাৎ বড়সড় বিস্ফোরণ, ঘটনাস্থলেই বহু মানুষ মারা গেছেন বলে খবর। এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। প্রায় ৩৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে সোমবার সন্ধ্যায় ইরাকের রাজধানী বাগদাদে এক ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরণ হয়। তীব্র শব্দে কেঁপে ওঠে চারপাশ। সামনেই বকরি ইদ উপলক্ষে ছুটি রয়েছে। তার আগে বাজার এলাকায় কেনাকাটার যথেষ্ট ভিড় ছিল। সেই পরিস্থিতিকেই টার্গেট করেছিল হামলাকারীরা। ইরাকের প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে পূর্ব বাগদাদের সাদর শহরে স্থানীয় বিস্ফোরণ পদার্থে তৈরি বোমা ফাটানো হয়। এই সন্ত্রাসবাদী হামলায় অনেকেই আহত এবং নিহত হয়েছেন। জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও। বিস্ফোরণের জ্বলে গেছে বাজার এলাকার একাধিক দোকানপাট। যদিও এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় নেয়নি কোনও জঙ্গি সংগঠন, তবে এর আগে একাধিক বার ইরাকে আতঙ্কবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল আইএসআইএস জঙ্গি গোষ্ঠী। অনুমান, এবারও হামলা করেছে তারাই। চলতি বছরে ওই এলাকায় এই নিয়ে তৃতীয় বার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। ইরাক সেনার বিবৃতি থেকে জানা যাচ্ছে, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা-আল-কাধিমি ওই এলাকার দায়িত্বে থাকা ফেডেরাল পুলিশ রেজিমেন্টের কমান্ডারকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনার তদন্তও শুরু হয়েছে।

```