Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তাইওয়ানে ২৫ বছরের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প! ভেঙে পড়ছে বাড়ি, তছনছ চারিদিক, দেখুন ভিডিও

ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি হয়েছে।  

 তাইওয়ানে ২৫ বছরের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প! ভেঙে পড়ছে বাড়ি, তছনছ চারিদিক, দেখুন ভিডিও

শেষ আপডেট: 3 April 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছরে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। এই প্রতিবেদনটি লেখার সময় অর্থাৎ সকাল সাড়ে ১১ টা পর্যন্ত বিধ্বংসী ভূমিকম্পে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি হয়েছে।  

বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিটে তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে।রাজধানী তাইপেইয়ে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে।

কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে, পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনেই ২৬ টা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। রাস্তা মাঝখান থেকে দু'ভাগ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেইসব একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে কম্পনের ভয়াবহতা যে কতটা তীব্র ছিল তা বোঝা যাচ্ছে। 

তেমনই একটি ভিডিওতে দেখা গিয়েছে, ঝাঁ চকচকে আবাসনের সামনের দিকে পুরোপুরি হেলে গিয়েছে। আশপাশ থেকে ধুলো উড়ছে। আবার অপর একটি ভাইরাল ভিডিওতে বিশাল বড় বাড়ি পুরোপুরি গুঁড়িয়ে গেলে যেমন ধুলোর ঝড় ওঠে, তেমনটাই হতে দেখা যায়। আতঙ্কে এদিক ওদিক ছুটে চলেছেন বাসিন্দারা।

হুয়ালিয়েন শহর কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। ভূমিকম্পের জেরে থমকে গিয়েছিল তাইওয়ানের মেট্রো পরিষেবা। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ফের চালু করা গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে সকলকে সতর্ক করা হয়েছে। গ্যাস লিক করছে কিনা, তা নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, জাপানের মৌসম বিভাগ ইতিমধ্যেই সুনামির লাল সতর্কতা জারি করেছে। জাপানের বন্দর শহরগুলিতে তিন মিটার উঁচু সুনামি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মিয়াকোজিমা দ্বীপ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি দশকের মধ্যে তাইওয়ানে এটা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ১৯৯৯ সালের পর এই প্রথম এত জোরাল কম্পন অনুভূত হল। অর্থাৎ ২৫ বছরে এটাই সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প।


```