Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মোদীর 'ঘরে ঢুকে মারব' মন্তব্যে নিস্পৃহ আমেরিকা, নাক গলাবে না বাইডেন প্রশাসন

বাইডেন প্রশাসন বলেছে, ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে শান্তিস্থাপনে উৎসাহ দিতে তারা রাজি।

মোদীর 'ঘরে ঢুকে মারব' মন্তব্যে নিস্পৃহ আমেরিকা, নাক গলাবে না বাইডেন প্রশাসন

ফাইল ছবি

শেষ আপডেট: 17 April 2024 12:43

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ঘর মে ঘুসকে মারেঙ্গে' মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমেরিকা নাক গলাবে না বলে জানিয়ে দিল। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, প্রয়োজনে সীমানা পেরিয়ে নিকেশ করা হবে সন্ত্রাসবাদীদের। এ বিষয়ে আমেরিকার জো বাইডেন প্রশাসন বলেছে, ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে শান্তিস্থাপনে উৎসাহ দিতে তারা রাজি। তবে দুদেশের মধ্যে জড়িয়ে পড়বে না আমেরিকা।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশমন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলারকে মঙ্গলবার মোদী এবং রাজনাথের হুমকির বিষয়ে প্রশ্ন করা হয়। তার জবাবে মিলার বলেন, আমি এর আগে যেমনটা বলেছিলাম যে, আমেরিকা এই ব্যাপারে মধ্যস্থ হবে না। কিন্তু, আমরা সবসময় ভারত ও পাকিস্তানকে উত্তেজনা প্রশমনে উৎসাহ দিতে রাজি। আলোচনার মাধ্যমে একটি সমাধানসূত্র বের করার ব্যাপারে আমরা আগ্রহী।

খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার জন্য ভারতের বিরুদ্ধে আমেরিকা কোনও নিষেধাজ্ঞা জারি করেনি কেন? এর উত্তরে মিলার বলেন, এ নিয়ে আমরা প্রকাশ্যে আলোচনায় রাজি নই। কানাডার বুকে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে খুন এবং পাকিস্তানের মাটিতে ধারাবাহিকভাবে খুনের ঘটনার বিষয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়। সে ব্যাপারে তিনি বলেন, এর মধ্যে আমেরিকা নাক গলাবে না।

উল্লেখ্য, এ মাসের গোড়ার দিকে রাজনাথ সিং এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, যদি কেউ ভারতে অশান্তি সৃষ্টির চেষ্টা করে, তাহলে সরকার তাদের খুঁজে বের করে খতম করবে। তার জন্য যদি তাদের ঘরে (পড়ুন পাকিস্তান) ঢুকে মারতে হয়, তাহলে ভারত তাও করতে পিছপা হবে না।

মোদী উত্তরাখণ্ডে প্রচারে গিয়ে বলেছিলেন, দেশে যখনই দুর্বল সরকার এসেছে, শত্রুরা তার সুবিধা নিয়েছে। কিন্তু এই সরকার কঠিন সিদ্ধান্ত নিয়ে চলে। আতঙ্কবাদীদের ঘরে ঢুকে মারা হয়। দেশের দুই শীর্ষ নেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মিলারের কাছে। কিন্তু, তাঁর কথায় পরিষ্কার জঙ্গি নিকেশে ভারতের অবস্থানের ঘোরতর বিরোধী নয় বাইডেন প্রশাসন। কারণ, এর আগে বেশ কয়েকটি ঘটনায় মার্কিন বাহিনীও জঙ্গি নিকেশে একই পদক্ষেপ নিয়েছিল।


```