Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতে নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা শুরু করল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'

ফাইল ছবি

শেষ আপডেট: 13 June 2025 23:41

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ইরানের (Iran) পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কেন্দ্রের ওপর হামলা চালিয়েছিল ইজরায়েল (Israel)। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আক্রমণ। আবারও ইরানের বিভিন্ন জায়গাকে 'টার্গেট' করেছে আইডিএফ।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতে নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা শুরু করল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। সূত্রে মারফৎ জানা গেছে, পশ্চিম তেহরানে নতুন করে হামলা চালানো হয়েছে (Iran Israel Conflict)। তবে এয়ার ডিফেন্স সিস্টেম যে ইজরায়েলের একাধিক মিসাইল ধ্বংস করেছে, এই দাবিও করেছে ইরান।

ইজরায়েলেও যে পাল্টা হানা হবে তা আন্দাজ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী। সেই কারণে তাঁদের এয়ার ডিফেন্স সিস্টেমও সক্রিয় করা হয়েছে। ইতিমধ্যে জেরুজালেমে সাইরেন বাজানো শুরু হয়েছে বলে খবর। আইডিএফ ইঙ্গিত পেয়েছে যে, ইয়েমেন থেকে তাঁদের বিরুদ্ধে মিসাইল লঞ্চ হতে পারে। তাই সতর্ক রয়েছে সেনা। অন্যদিকে ইরানের শীর্ষ নেতৃত্বের হুঙ্কার - ইজরায়েলকে শান্তিতে শুতে দেওয়া হবে না।

'অপারেশন রাইজিং লায়ন' চালিয়ে শুক্রবার ভোররাতের দিকে ইরানকে তছনছ করে দিয়েছে ইজরায়েল। বিভিন্ন সূত্রের খবর, ইরানের পরমাণু কেন্দ্র নষ্ট করে দেওয়া হয়েছে। যদিও শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তেজষ্ক্রিয়তার কোনও ঘটনা ঘটেনি। ইজরায়েলের দাবি, ইরান পরমাণু অস্ত্র তৈরি করে জঙ্গিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল। দেখা গেল, ইরানের প্রত্যাঘাতের আগেই ফের হামলা চালানো হল সে দেশে।

এদিকে, আমেরিকা ইজরায়েলি হানার বিষয়ে কোনও মন্তব্য করেনি। হাত ধুয়ে ফেলেছে। ব্রিটেন দুপক্ষকে সংযমী হওয়ার বার্তা দিয়ে চুপ রয়েছে। শুক্রবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। দুজনের মধ্যে শান্তি-আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন মোদী। কিন্তু দেখা গেল, এই ফোনালাপের কিছু পরেই নতুন করে ইরানে হামলা করল ইজরায়েল।

প্রসঙ্গত, বৃহস্পতিবারের হামলায় ইজরায়েল প্রায় ২০০টি জেট যুদ্ধবিমানকে আকাশে উড়িয়েছিল। যুদ্ধবিমান থেকে ৩৩০টিরও বেশি বিভিন্ন প্রকারের বোমা বর্ষণ করা হয়। ইরানের ১০০টির বেশি নিশানায় আঘাত হেনেছে ইজরায়েল। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট বার্তা ছিল, এটা একদিনের হামলা নয়। এরকম আক্রমণ চলতেই থাকবে। 


```