Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘ইন্ডিয়া জিন্দাবাদ’,প্রাণ ফিরে পেয়ে চিৎকার করে ভারতের জয়ধ্বনি পাক মৎস্যজীবীদের,দেখুন ভিডিও

গত ২৯ মার্চ আরব সাগরে ইরানের একটি মাছ ধরার ট্রলার অপহরণ করে সোমালি জলদস্যুরা৷

‘ইন্ডিয়া জিন্দাবাদ’,প্রাণ ফিরে পেয়ে চিৎকার করে ভারতের জয়ধ্বনি পাক মৎস্যজীবীদের,দেখুন ভিডিও

শেষ আপডেট: 31 March 2024 12:27

দ্য ওয়াল ব্যুরো: জলদস্যুদের হাতে প্রাণটাই চলে যেতে বসেছিল। ভারতীয় নৌসেনা ঝাঁপিয়ে না পড়লে প্রাণ হাতে নিয়ে আর ফিরতে হত না পাকিস্তানের মৎস্যজীবীদের। সশস্ত্র সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে লড়াই করে ২৩ জন পাক মৎস্যজীবীকে রক্ষা করেছে ভারতীয় নৌবাহিনী। তাই মুক্তি পেয়ে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তাঁরা৷ একসঙ্গে সবাই মিলে সমবেত কণ্ঠে তাঁরা চিৎকার করে বলেছেন ‘ইন্ডিয়া জিন্দাবাদ’৷

গত ২৯ মার্চ আরব সাগরে ইরানের একটি মাছ ধরার ট্রলার অপহরণ করে সোমালি জলদস্যুরা৷ ট্রলারটি ইরানের হলেও তাতে ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবী ছিলেন৷ আপৎকালীন বার্তা পেয়েই ওই ট্রলারটিকে উদ্ধার করতে ছুটে যায় ভারতীয় নৌবাহিনী৷ দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা লড়াই করে জলদস্যুদের হারিয়ে ট্রলারটির দখল নেন ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা৷ আত্মসমর্পণে বাধ্য করা হয় সোমালি জলদস্যুদের৷

এর পরেই ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ট্রলারে থাকা পাকিস্তানি মৎস্যজীবীরা৷ কীভাবে ভারতীয় নৌবাহিনী তাঁদের জলদস্যুদের কবল থেকে উদ্ধার করেছে, একটি ভিডিও-তে সেই বর্ণনাও দিয়েছেন তাঁরা৷ নৌবাহিনীর এক্স হ্যান্ডেলে তা পোস্ট করা হয়েছে।

ভারত-পাক সম্পর্ক যেমনই হোক না কেন, যখনই পাকিস্তানের কোনও নাগরিক জলপথে বিপদে পড়েছেন তখনই তাঁদের বাঁচাতে ছুটে গেছে ভারতীয় নৌসেনা।

ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৮ মার্চই গোপন সূত্রে খবর এসেছিল, আল-কাম্বার নামক ইরানের একটি মাছ ধরার ভেসেলে আক্রমণ চালিয়েছে জলদস্যুরা। এরপরই ভারতীয় নৌসেনার দুটি জাহাজ অভিযান শুরু করে। দেখা যায়, সোমালিয়ার ৯ জন সশস্ত্র জলদস্যু ওই মাছ ধরার নৌকাটিকে অপহরণ করে রেখেছে। বন্দি বানিয়ে রাখা হয়েছে ভেসেলে থাকা ২৩ জন পাকিস্তানি মৎসজীবীকে। আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল একসঙ্গে অভিযান চালায়। উদ্ধার করা হয় সকলকে।


```