Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, তড়িঘড়ি জরুরি অবতরণ! দেখুন ভিডিও

ড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন আলাস্কা এয়ারলাইন্সের যাত্রীরা।

মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, তড়িঘড়ি জরুরি অবতরণ! দেখুন ভিডিও

শেষ আপডেট: 6 January 2024 11:20

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরের রানওয়ে ছেড়ে সবে বিমানটি আকাশে পাড়ি দিয়েছিল। যাত্রীরা তখনও নিজের নিজের জায়গায় ঠিকঠাকভাবে গুছিয়ে বসতে পারেননি। সিটবেল্ট বাঁধা সকলের। আচমকাই খুলে যায় প্লেনের দরজা। হুহু করে হাওয়া ঢুকতে শুরু করে প্লেনের মধ্যে। তড়িঘড়ি বিমানটি জরুরি অবতরণ করানোর হয়। বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন আলাস্কা এয়ারলাইন্সের যাত্রীরা।

জানা গেছে, শুক্রবার রাতে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট বোয়িং ১২৮২ ক্যালিফোর্নিয়ার দিকে রওনা দিয়েছিল। বিমানে ১৭১ জন যাত্রী ছিলেন। আর ৬ জন বিমানকর্মী। কিন্তু উড়ান শুরু করার সঙ্গে সঙ্গেই বড় বিপদের সম্মুখীন হয়। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানবন্দর ছেড়ে আলাস্কা এয়ারলাইন্সের ওই বিমানটি মাটি থেকে ১৬ হাজার ফুট ওপরে উঠে যায়। সেই সময় আচমকাই হাওয়ার দাপটে প্লেনের একটি দরজা খুলে যায়। তড়িঘড়ি বিমানটি ফের পোলান্ড বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট।

ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে এক যাত্রীর জামা ছিঁড়ে গেছে বলে জানা গেছে। আলাস্কা এয়ারলাইন্সের তরফে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। সেইসঙ্গে এও বলা হয়েছে, যতদ্রুত সম্ভব এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। এই ঘটনা যাতে আর না ঘটে সেদিকেও নজর দেওয়া হবে জানানো হয়েছে।

অতীতেও আলাক্সা এয়ারলাইন্সের একাধিক বিমানে এমন ঘটনা ঘটেছে।  গত বছর অক্টোবর, নভেম্বরেও এইরূপ ঘটনা ঘটার পর যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফের শুক্রবারের এই ঘটনা আলাস্কা এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে একই প্রশ্নের সামনে এনে দাঁড় করাল।


```