Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

২১৪ জন পণবন্দিকে কোতল করা হয়েছে, দাবি বালুচিস্তান লিবারেশন আর্মির

পাকিস্তানের এই দাবির সঙ্গে সঙ্গে নয়াদিল্লি অবশ্য ইসলামাবাদের অভিযোগ নস্যাৎ করে দেয়।

২১৪ জন পণবন্দিকে কোতল করা হয়েছে, দাবি বালুচিস্তান লিবারেশন আর্মির

শেষ আপডেট: 15 March 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: এ বোল, ও বোল, নৈবেদ্য ধামায় তোল। বাংলা প্রবাদকে সত্যি করে শেষমেশ বালুচিস্তানের জাফফর এক্সপ্রেসে হামলা চালিয়ে ট্রেন ছিনতাইয়ের জন্য ভারতকেই দায়ী করল পাকিস্তান। শুক্রবার পাকিস্তান দাবি করে, আফগানিস্তানের কিছু গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে ট্রেন ছিনতাই করে জঙ্গিরা। যে পরিকল্পনার নাটের গুরু ভারত সরকার। অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি ২১৪ জন পণবন্দিকে হত্যার দাবি জানিয়ে হুমকি দিয়ে বলেছে, এরপরের লক্ষ্য ইসলামাবাদ।

পাকিস্তানের এই দাবির সঙ্গে সঙ্গে নয়াদিল্লি অবশ্য ইসলামাবাদের অভিযোগ নস্যাৎ করে দেয়। ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে, গোটা দুনিয়া জানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোনটা! এনিয়ে ভারতকে কাঠগড়ায় দাঁড় করালে কেউ বিশ্বাস করবে না।

গত শুক্রবার ইসলামাবাদে পাক সেনাবাহিনীর মিডিয়া বিভাগের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, আমরা স্পষ্ট টের পেয়েছি যে, বালুচিস্তানের জঙ্গি হামলা এবং এর আগের হিংসাত্মক ঘটনাগুলির প্রধান কারিগর হল আমাদের পূর্ব-প্রতিবেশী ভারত। চৌধুরি একইসঙ্গে বালুচ হামলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে যেভাবে প্রচার করা হয়েছে এবং বালুচিস্তান লিবারেশন আর্মির পাঠানো ভিডিও দেখানো হয়েছে, তারও দৃষ্টান্ত তুলে ধরেন। ভারতীয় সংবাদমাধ্যমে এই ঘটনার এআই ইমেজ ও পুরনো ঘটনার ছবি দেখানো হয়েছে বলে দাবি পাকিস্তানের।

এই দাবির পরেই ভারতের বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জোরাল ভাষায় জানিয়ে দেন, গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদের মূল কেন্দ্র কোথায়! পাকিস্তানের উচিত হয়নি আগে নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে আঙুল তোলা। নিজের ব্যর্থতা ও সমস্যা ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপানোর অভ্যাস ত্যাগ করুক পাকিস্তান। 

এদিকে, পাকিস্তান অপারেশন বোলান গ্রিন নামে উদ্ধারকারী অভিযান শেষ করার দাবি জানালেও বালুচিস্তান লিবারেশন আর্মি এ ধরনের কোনও অভিযানের কথা নাকচ করে দিয়েছে। উপরন্তু, তারা এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান তাদের ৪৮ ঘণ্টার সময়সীমা উপেক্ষা করায় তারা পণবন্দি ২১৪ জনকেই মেরে দিয়েছে। সংগঠনটি একইসঙ্গে পাক বাহিনীর হাতে নিহত ১২ জনকে শহিদের মর্যাদা দিয়ে শেষকৃত্য করার দাবি জানিয়েছে। বিএলএ-র দাবি, পাকিস্তান মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। আমরা ওদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু ওরা কথা কানে তোলেনি। পাকিস্তানি এসএসজি কমান্ডো উদ্ধারের চেষ্টা করলেও টানা লড়াইয়ে ওরা হেরে গিয়েছে। তারপরেই যে যাত্রীরা হেফাজতে ছিল, তাদের মেরে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।


```