
মানসিক অবসাদের ওষুধ খান?
শেষ আপডেট: 31 March 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো: মানসিক স্বাস্থ্যের (mental health) চিকিৎসা নিয়ে বরাবরই সন্দিহান মানুষ। সম্প্রতি একটি নতুন গবেষণায় (research) দেখা গেছে, অ্যান্টিডিপ্রেসেন্ট (antidepressant) ওষুধ ব্যবহারের ফলে অকস্মাৎ হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে। বিশেষত যারা দীর্ঘ সময় ধরে এসব ওষুধ (medicine) খাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি।
২০২৫-এ প্রকাশিত ইউরোপীয় কার্ডিওলজি সোসাইটির একটি গবেষণা বলছে, অ্যান্টিডিপ্রেসেন্টের সঙ্গে হঠাৎ হৃদরোগজনিত (cardiovascular health) মৃত্যুর সম্পর্ক রয়েছে। এই গবেষণাপত্র সামনে আসার আগে অবশ্য অকস্মাৎ হৃদরোগজনিত মৃত্যুর ওপর অ্যান্টিডিপ্রেসেন্টের কী প্রভাব, তা স্পষ্টভাবে জানা যায়নি।
এই ব্যাপারে কী বলছেন বিশেষজ্ঞ?
গবেষণার সহ-লেখক ড. জাসমিন মুজকানোভিচ, কোপেনহেগেনের রিগশসপিটালেট হার্ট সেন্টারের গবেষক, বলেন, ‘অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধের ব্যবহারের সময়ের সঙ্গে হৃদরোগজনিত মৃত্যুর সম্ভাবনা রয়েছে। যাঁরা ৬ বছর বা তার বেশি সময় ধরে ওষুধ খাচ্ছেন, তাঁরা বাকিদের তুলনায় আরও বেশি ঝুঁকির মুখে রয়েছেন।’
তিনি আরও যোগ করেন, ‘এই ঝুঁকি অ্যান্টিডিপ্রেসেন্টের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হতে পারে, তবে ওষুধ ব্যবহারের সময়কাল মানসিক রোগের তীব্রতার দিকেও ইঙ্গিত করে। এছাড়াও, হার্টের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার সঙ্গে যদি কেউ চিকিৎসাতেও গড়িমসি দেখান (যা ডিপ্রেশনের (depression) সঙ্গে সরাসরি সম্পর্কিত), এই ঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে।’
সাম্প্রতিককালের ওই গবেষণায় কী জানা গেছে?
২০১০ সালে, ডেনমার্কে ১৮ থেকে ৯০ বছরের ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে গবেষণাটি করা হয়। দেখা গেছে, যাঁরা অ্যান্টিডিপ্রেসেন্ট খাচ্ছিলেন, তাঁদের মধ্যে হৃদরোগজনিত মৃত্যুর ঘটনা বেশি। গবেষণায় এ ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।
উল্লেখ্য, এই ক্ষেত্রে ৬৪ হাজারেরও বেশি অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারকারীর সঙ্গে প্রায় ৪.৩ মিলিয়ন মানুষের তথ্য মিলিয়ে দেখা হয়। এছাড়াও এই গবেষণা বলছে, অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের পরিমাণ ও সময়কালের সঙ্গে এই ঝুঁকি বাড়ে।
বয়স, লিঙ্গ এবং অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কথা বিবেচনা করে দেখা গেছে, ১ থেকে ৫ বছর ধরে যাঁরা অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করছেন তাঁদের হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি ৫৬% বৃদ্ধি পেয়েছে, যেখানে ৬ বছর বা তার বেশি ব্যবহারের ফলে ঝুঁকি বেড়েছে ২.২ গুণ।
৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে, ১ থেকে ৫ বছর অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহারের ফলে তাঁদের হঠাৎ হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি প্রায় তিন গুণ বেড়ে যায়, এবং যাঁরা ৬ বছর বা তার বেশি সময় ধরে এসব ওষুধ ব্যবহার করছেন, তাঁদের ঝুঁকি ৫ গুণ বেশি ঝুঁকি রয়েছে।
এই নতুন গবেষণা, অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধের সঙ্গে সম্ভাব্য হৃদরোগজনিত ঝুঁকির বিষয়টি আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
কী পরামর্শ দিচ্ছেন গবেষকরা?
যাঁরা দীর্ঘদিন ধরে অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহার করছেন, তাঁদের নিয়ে আরও গভীর পর্যবেক্ষণ ও সতর্কতা প্রয়োজন, যাতে তাঁরা হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে পারেন। সঠিক চিকিৎসার পাশাপাশি সুস্থ জীবনযাপনের পরামর্শ দেওয়াও ভীষণ জরুরি।