
চৈত্র নবরাত্রি ২০২৫
শেষ আপডেট: 22 March 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে মা দুর্গার বিভিন্ন মন্দির (Maa Durga Temple)। হিন্দু ধর্মে, প্রতি বছর চৈত্র মাসে নবরাত্রি পালন করা হয়। ৯ দিন ধরে দেবী দুর্গার নানা রূপের পুজো করা হয় নিষ্ঠাভরে। এই বছর মার্চ মাসে ৩০ তারিখ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সারা দেশজুড়ে পালিত হয় চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি (Chaitra Navaratri)। ২০২৫-এর নবরাত্রিতে (Chaitra Navaratri 2025) কোন কোন মন্দিরে গিয়ে দেবী দুর্গার দর্শন করতে পারেন দেখে নিন এক নজরে-