Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নববর্ষের কেনাকাটা জমজমাট, মহিলা উদ্যোক্তাদের উৎসাহ দিতে প্রদর্শনীতে হাজির সোনালি চৌধুরি

দ্য ওয়াল ব্যুরো : নববর্ষের আগে সকলেই কেনাকাটা করেন। আর তাই শহর , শহরতলি জুড়ে চলে নানান রকম মেলা প্রদর্শনী। নতুন বছরের নতুন সম্ভার তো বটেই ,থাকে পুরনো কালেকশনে ডিসকাউন্টও। এমনই একটি প্রদর্শনীর আয়োজন হয়েছিল দমদমের আম্রলি ব্যাঙ্কোয়েটে ।

নববর্ষের কেনাকাটা জমজমাট, মহিলা উদ্যোক্তাদের উৎসাহ দিতে প্রদর্শনীতে হাজির সোনালি চৌধুরি

শেষ আপডেট: 6 April 2023 10:27

দ্য ওয়াল ব্যুরো : নববর্ষের আগে সকলেই কেনাকাটা করেন। আর তাই শহর , শহরতলি জুড়ে চলে নানান রকম মেলা প্রদর্শনী। নতুন বছরের নতুন সম্ভার তো বটেই ,থাকে পুরনো কালেকশনে ডিসকাউন্টও। এমনই একটি প্রদর্শনীর আয়োজন হয়েছিল দমদমের আম্রলি ব্যাঙ্কোয়েটে ।

'বারো মাসে তেরো পার্বণ' নামে এই প্রদর্শনীর আয়োজন করেছিল বর্ষা ও তার সংস্থা ওম কালেকশন। এখানে এক ছাদের তলায় ক্রেতারা পেয়েছেন নানা ধরনের ডিজাইনার শাড়ি, কুর্তি,পাঞ্জাবি ,শার্ট ,ঘর সাজানোর জিনিসপত্র , প্রসাধনী এবং শৌখিন আরও অনেক কিছু।


'বারো মাসে তেরো পার্বণ' প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেত্রী সোনালি চৌধুরিকে। প্রদর্শনীতে এসে সোনালি বলেন,'মেয়েদের এই উদ্যোগকে উৎসাহ দিতেই আমার এখানে আসা। আমি চাই প্রতিটি মেয়ে স্বনির্ভর হোক। প্রত্যেকে যেন সংসার সামলানোর পাশাপাশি নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারে। সমাজে যেন নিজের পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।'

বিক্রিবাটায় জমজমাট ছিল তিনদিনের এই চৈত্র প্রদর্শনী।


```