
শেষ আপডেট: 7 March 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: আউধ ১৫৯০-তে হচ্ছে দ্য গ্রেট আওয়াধি কাবাব ফেস্টিভ্যাল। ১১তম এই ফেস্টিভ্যালে থাকছে বিভিন্ন ধরনের আওয়াধি কাবাব। রিচ ফ্লেভার ও আওয়াধের সুগন্ধি মশলা দিয়ে তৈরি কাবাব একবার খেলে মুখে লেগে থাকার মতো! দারুণ প্রতিভাবান শেফরা এই কাবাব তৈরি করেছেন।
২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই কাবাব ফেস্টিভ্যাল। নানান স্বাদের কাবাবের মধ্যে হারিয়ে যেতে বাধ্য! তবে এই কাবাবা ফেস্টিভ্যাল যে শুধুমাত্র চিকেন বা মাটনপ্রেমীদের জন্য তৈরি তা নয়। ভেজিটেরিয়ানদের জন্যও কাববের অপশন আছে। ভেজিটেরিয়ান কাবাব, পোলট্রি, মাটন, সি ফুড কাবাব আরও ভিন্ন স্বাদের ঝুলি রয়েছে এই ফেস্টিভ্যালে।
নিরামিষাশীদের জন্য বাদশাহি কমল কাকড়ি, কুম্ভ ভরওয়ান আলু, তন্দুর কে কুম্ভ, সাবজ জিলাফি কাবাব ও পনীর কালি মির্চ আরও অনেক রকমের ফ্লেভর আছে।
মুরগির মাংস যারা ভালোবাসে তাঁদের জন্য রয়েছে, ইস্কেন্দেরি হানসা, স্মোকড তন্দুরি কুয়েল, মুর্গ শামি কাবাব, মুর্গ জিলাফি কাবাব, কস্তুরি মুর্গ টিক্কা, মুর্গ পাহাড়ি কাবাব।
খাসির মাংসপ্রেমীদের জন্য আছে, ঘোস্ত কুবিদে কাবাব ও তুর্কিশ ঘোস্ত ইস্কেন্দারি।
সিফুড যাঁদের পছন্দ তাঁদের জন্য রয়েছে, সারসো ওয়ালি মাহি, ইরানি মাহি টিক্কা, মাহি শামি টিক্কা, লাসুনি ঝিঙা, ক্র্যাব শামি কাবাব।
আউধ ১৫৯০-এর কর্ণধার শিলাদিত্য ও দেবাদিত্য চৌধুরী বলেন, 'প্রতি বছর আমাদের এই কাবাব ফেস্টিভ্যাল হয়। রিচ হেরিটেজ ও আওয়াধির নানা ফ্লেভার খাদ্যরসিকদের জন্য অন্য এক অভিজ্ঞতা এনে দেবে। আমরা আমাদের দক্ষ শেফদের দিয়ে এই কাবাব তৈরি করেছি। এরকম একটা কাবাব ফেস্টিভ্যাল উপস্থাপন করতে পেরে আমরা খুব আনন্দিত। এখানকার প্রতিটি ডিশ আমাদের আউধের ঐতিহ্যের প্রমাণ। আমরা এই গ্যাস্ট্রোনমিক যাত্রায় অতিথিদের স্বাগত জানাচ্ছি।'
এই ফেস্টিভ্যালের আনন্দ লাভ করা যাবে কাছের যেকোনো আউধের আউটলেটে। কাবাবের দাম শুরু হচ্ছে ২৪৯ থেকে। দুপুর থেকে ১২টা থেকে রাত ১০.৩০টে অবধি এই ফেস্টিভ্যালটি চলবে।