Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুজোর সাজে নতুন মাত্রা দিতে হাজির 'আত্রেয়ী কালেকশন'

পুজোর সাজ গয়না ছাড়া জমবে না। কিন্তু কেমন গয়না? সবসময় তো সোনার গয়না কেনা সম্ভব নয়, তাই হাত বাড়াতেই হয় কস্টিউম জুয়েলারিতে। সেই কস্টিউম জুয়েলারিতেই একেবারে নতুন মাত্রা নিয়ে এসেছে ডিজাইনার শ্রাবণী দাসের পুজোর সম্ভার। কাপড়, বিডস, কড়ি থেকে মোলডিট

পুজোর সাজে নতুন মাত্রা দিতে হাজির 'আত্রেয়ী কালেকশন'

শেষ আপডেট: 4 October 2021 08:22

পুজোর সাজ গয়না ছাড়া জমবে না। কিন্তু কেমন গয়না? সবসময় তো সোনার গয়না কেনা সম্ভব নয়, তাই হাত বাড়াতেই হয় কস্টিউম জুয়েলারিতে। সেই কস্টিউম জুয়েলারিতেই একেবারে নতুন মাত্রা নিয়ে এসেছে ডিজাইনার শ্রাবণী দাসের পুজোর সম্ভার। কাপড়, বিডস, কড়ি থেকে মোলডিট ক্লে- রুচি আর ভাবনার সংমিশ্রণে এইসব সাধারণ উপকরণ দিয়েই শ্রাবণী গড়ে তুলেছেন পুজোর গয়নার অসাধারণ সম্ভার। তাঁর 'আত্রেয়ী কালেকশন' এবার নতুন কী চমক আনল পুজোয়? তারই তত্ত্বতালাশ করলেন সোমা লাহিড়ী। নেশা ছিল গয়না তৈরির। নিজের খেয়ালে রংবেরঙের বিডস গেঁথে নিজের জন্য তৈরি করতেন জুয়েলারি। নিজের কাছের মানুষদের উপহার দেওয়ার জন্যও তৈরি করতেন গয়না। এরপর? বন্ধুবান্ধব আত্মীয়স্বজনেরা অনুরোধ করতে লাগলেন গয়না তৈরির জন্য। তাঁরাও কিনতে চাইলেন শ্রাবণীর ছিমছাম রুচিশীল ডিজাইনার জুয়েলারি।সকলের চাহিদা পূরণের জন্যই এসেছিলেন নেশা থেকে পেশার জগতে। কথা হচ্ছিল শ্রাবণীর সঙ্গে। জানা গেল, প্রথমে তিনি পেপার পাল্প দিয়ে গয়না বানাতেন, তারপর কাপড় দিয়ে, বিডস মিলিয়ে মিশিয়ে নকশা করতেন নানারকম।ধীরে ধীরে হাত পাকালেন মেটালের গয়না তৈরিতে। ঝালাই করতে শিখলেন, পালিশের কাজ জানলেন, স্টোন সেট করার কাজও শিখে নিলেন মনের আনন্দে। নিজের নকশায় নিজে গয়না বানানোর মজাই আলাদা, বললেন শ্রাবণী।এবার পুজোয় স্পেশাল কী? কেউ যদি চান তো ষষ্ঠী টু দশমী মাটিতেই থাকতে পারেন। মা দুর্গার নানান রূপ নিয়ে নেকপিস ও ইয়ার রিংস বানিয়েছি। সেট হিসেবে নিতে পারেন বা আলাদা।সাধারণ পোড়া মাটি বা টেরাকোটা নয়, এই গয়না মোলডিট ক্লে দিয়ে তৈরি। এতে ফিনিশিং খুব ভালো হয়। মা দুর্গা কালেকশনের দাম ৬৫০টাকা। এছাড়া ফ্লোরাল মোটিফের ক্লে জুয়েলারির দাম শুরু ২৫০ টাকা থেকে।মেটালে এবার কপারের রমরমা। অবস্ট্রাক্ট ডিজাইন, ফ্লোরাল নকশা এবং মা দুর্গার মুখের মোটিফে তৈরি কপার জুয়েলারি ইয়াং জেনারেশনের ভারী পছন্দের। কারণ শুধু শাড়ি নয়, ওয়েস্টার্ন, ইন্দো-ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গেও খুব মানায় এই জুয়েলারি। অক্সিডাইজড মেটালও ফ্যাশনে ইন এবছর। একেবারে অন্য ধরনের অক্সিডাইজড মেটাল জুয়েলারি তৈরি করেছেন শ্রাবণী। নানান রঙের বিডস ও সুতোর কারিকুরি গয়নাগুলেতে অভিনবত্ব এনেছে। কিছু ম্যাট গোল্ড গয়নাও করেছেন পুজো কালেকশনে। শাঁখের পেন্ডেন্ট, কড়ির ইয়ার রিংস দেখে অবাক হতে হয়।আর আছে রঙবেরঙের স্টোনের জুয়েলারি। অনেক্স, স্যাফায়ার, ড্রউজি, আনকাট স্টোন দিয়ে এক্সক্লুসিভ গয়না তৈরি করেন ডিজাইনার। দাম ৬৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে। পুজোর সময় তো বটেই, যে কোনও অকেশনে, পার্টিতে পরার জন্য আত্রেয়ী ক্রিয়েশনের এই স্টোন জুয়েলারি কিনে রাখতে পারেন। নেকলেস সেট ছাড়াও পাবেন ডিজাইনার নোজপিন, নোলক, নোজ কানেকটর, রিস্ট ব্যান্ড, ঝুমকা, ইয়ার স্টাড, ব্যাঙ্গেল, ফিঙ্গার রিং, টো রিংস, পায়েল ইত্যাদি। পুজোর দিনগুলোয় আপনার সাজে নতুন মাত্রা যোগ করতে হাজির শ্রাবণী দাসের 'আত্রেয়ী কালেকশন'। যোগাযোগ 9674189939  

```