Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতার কাছেই হটস্পট, আয়েশি উইকেন্ড ট্রিপে এখন নতুন এন্ট্রি গঙ্গা বিতান

আয়েশি উইকেন্ড ট্রিপেই এ বার নতুন এন্ট্রি নিয়েছে উলুবেড়িয়ার বেলারি গ্রাম। সেখানে ভাগীরথীর গা ঘেঁষে নামে একটা গেটেড কমপ্লেক্স রয়েছে। নাম গঙ্গা বিতান। 

কলকাতার কাছেই হটস্পট, আয়েশি উইকেন্ড ট্রিপে এখন নতুন এন্ট্রি গঙ্গা বিতান

শেষ আপডেট: 30 December 2023 18:22

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের মাঝামাঝি সময়েও দেখা গিয়েছে, মধ্যবিত্ত বাঙালির রোজগার ভাল হলেও সচরাচর কেউ গাড়ি কিনতেন না। দোতলা বাড়ি থাকলে তিন তলা বানাতেন। আরও রোজগার বাড়লে চিলেকোঠায় আর একটা ঘর।

এখন গাড়ি আর বিলাস শুধু নয়। প্রয়োজনও বটে। বিশেষ করে ভারতে ‘এন্ট্রি লেবেল কার’-এর নবজাগরণ ঘটে যাওয়ায় বহুবর্ণ গাড়ি এখন পাড়ায় পাড়ায় দেখা যায়। এমনিতেই বাঙালি খেয়ে না খেয়ে বেড়াতে ভালবাসে। এই একটা ব্যাপারে অন্তত পূর্ব ভারতের এই জাতি গর্ব করতেই পারে। বাড়িতে গাড়ি থাকলে উইকেন্ড ট্রিপের ঝোঁক আরও বেড়ে যায়। তাই গত কয়েক বছরে দেখা যাচ্ছে, এ ব্যাপারটা বেশ ট্রেন্ডিং। ট্রেনে টিকিট বুক করার ঝক্কি নেই, ধর্মতলায় বাসের জন্য দাঁড়িয়ে থেকে গলদঘর্মও হতে হবে না। চলো বেড়িয়ে আসি।

এই আয়েশি উইকেন্ড ট্রিপেই এ বার নতুন এন্ট্রি নিয়েছে উলুবেড়িয়ার বেলারি গ্রাম। সেখানে ভাগীরথীর গা ঘেঁষে একটা গেটেড কমপ্লেক্স রয়েছে। নাম গঙ্গা বিতান। 

এক কথায় বলা যায়, এ হল কলকাতার কাছে এক পারফেক্ট ফ্যামিলি ট্রিপ ডেস্টিনেশন। কেন এ কথা বলছি, সেই ব্যাখ্যাতেই এবার আসছি।

গঙ্গা বিতান আসলে কোনও একটা বাড়ি নয়। গঙ্গার ধারে ছোট ছোট প্লট করে বিক্রি করা হয়েছে। সেখানে আট দশটি বাড়ি হয়েছে। আর গঙ্গার ঠিক ধারে রয়েছে বাঁধানো পাথ-ওয়ে। সেখানে বসার জন্য রয়েছে চেয়ার। আবার একটা অশ্বত্থ গাছের চারদিকে লাল সিমেন্ট দিয়ে বাঁধানোও রয়েছে। আর সেই সঙ্গে রয়েছে সুন্দর করে কিউরেট করা একটা সবুজ ঘাসের লন। এই সবুজ আর তার সঙ্গে ভাগীরথীর জল—চোখ ও শরীরের আরামের জন্য এর বেশি কী চাই!

এই সবুজ মাঠে ছোটরা ছুটে খেলে বেড়াতে পারে। বড়রা বসে থাকতে পারে গঙ্গা ধারে রাখা চেয়ারে। ছেলে,মেয়ে, বাবা, মা, ঠাম্মা, দাদু সবাইকে নিয়ে যাওয়ার মতই জায়গা বেলারির গঙ্গা বিতান।

গঙ্গার সামনে প্রথম সারিতে যে বাড়ি বা হোম স্টে গুলো রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গোছানো, পরিপাটি এবং সুন্দর হল ফ্যামিলি ইন। এতে আবার টেরেল এবং একটা ছোট সুইমিং পুলও রয়েছে। তার পাশেই রয়েছে মাই ক্যাপ্টেনস হোম। সেটিও বেশ ভাল। এর ঠিক পিছনের সারিতেও কয়েকটি বাড়ি ভাড়া দেওয়া হয়। মাই ক্যাপ্টেনস হোমের পিছনে একটু দোতলা নতুন বাড়ি হয়েছে। তার ব্যবস্থাদিও খুব ভাল। মোটামুটি ভাবে ঘর প্রতি তিন থেকে সাড়ে ৩ হাজার টাকা ভাড়া নেওয়া হয়। আবার পুরো বাড়িও ভাড়া নেওয়া যেতে পারে। গঙ্গা বিতানের বাড়িগুলির ভাড়া ও খাবারের রেট গুগল করে জেনে নিতে পারেন।

যাবেন কীভাবে?

শুরুতেই বলে রাখা দরকার, উলুবেড়িয়া সিগনালে পৌঁছনোর আগে গুগল ম্যাপ ফলো না করাই ভাল।

দক্ষিণ কলকাতা থেকে রওনা হলে হুগলি সেতু তথা সেকেন্ড ব্রিজ পার করতে হবে। আর উত্তর কলকাতা থেকে রওনা হলে ডানলপ ব্রিজ হয়ে নিবেদিতা ব্রিজ দিয়ে গঙ্গা পার করতে হবে। বিকল্প হিসাবে হাওড়া ব্রিজ দিয়ে হাওড়া হয়ে কোনা এক্সপ্রেস ধরে বম্বে রোড ধরতে পারেন।

এর পর বম্বে রোড ধরে কোলাঘাটের দিকে যেতে হবে। ধূলাগড় টোল গেট পার করে আরও ১১-১২ কিলোমিটার যাওয়ার পর বাঁদিকে পড়বে উলুবেড়িয়া রেল ব্রিজের (ফ্লাইওভারের) রাস্তা। ধূলাগড় থেকে চারটি ফ্লাইওভার পার করে এই রেল ওভারব্রিজের কাছে পৌঁছনো যাবে। প্রথম তিনটে ফ্লাইওভার পার করার পর কিছুটা গেলে ফুলেশ্বরের বোর্ড দেখা যাবে। তার পর চার নম্বর ফ্লাইওভার পার করলে একটা ট্রাফিক সিগনাল দেখা যাবে, তার পাশে লেখা নিমদিঘি। এই সিগন্যাল টপকে এগিয়ে যেতে হবে। পরে সিগনাল থেকে বাঁদিকে ঢুকলেই উলুবেড়িয়া রেল ওভারব্রিজ পাওয়া যাবে।  

এই রেল ওভার ব্রিজ পার করে কিছুটা এগিয়ে তিন মাথার মোড় থেকে শার্প লেফ্ট টার্ন নিতে হবে। তার সোজা এগিয়ে গিয়ে পৌঁছতে হবে গরুহাটা মো়ড়ে। গরুহাটার তিন মাথার মোড় থেকে ডান দিকে টার্ন নিতে হবে। এবার ১৩ কিলোমিটার মতো পথ যেতে হবে। কালীনগর, মৌবেশিয়া, ফারুক সাহেবের মোড়, ধূলাসিমলা ছাড়ি পড়বে মোহিনী মোড়। এই মোহিনী মোড় থেকে বাঁ দিকে ঘুরে আরও দেড় ২ কিলোমিটার গেলে পড়বে বেলারি মোড়। সেখান থেকে গ্রামের রাস্তা ধরে এগোলে পৌঁছে যাওয়া যাবে নদীর বাঁধের রাস্তায়। তার পর বাঁধের উপর রাস্তায় বাঁ দিকে ঘুরে পাঁচশ মিটার গেলেই ডান হাতে গঙ্গা বিতানের গেট। বেলারি মোড় পর্যন্ত রাস্তা খবুই ভাল। বেলারির মধ্যে রাস্তা টিপিক্যাল গ্রামের রাস্তার মতোই। তবে পিচের এবং পাকা।  

বেলারিতে রামকৃষ্ণ মিশনের একটি আশ্রমও রয়েছে। সকাল সন্ধেয় সেখানে পুজো ও আরাধনা হয়। তা ছাড়া রয়েছে খেয়া পারাপারের একটা ঘাট। মাঝিকে কিছু ভাড়া দিয়ে কিছুক্ষণের জন্য গঙ্গায় নৌকো চড়ে নেওয়ায় যেতে পারে। তবে কোনও নৌকোয় লাইফ জ্যাকেট বলে কিছু নেই। তাই সাবধান থাকা বাঞ্ছনীয়। এ ছাড়া বেলারি গ্রামে হেঁটে ঘুরে বেড়ানোর আনন্দও যেন অন্যরকম।

সবমিলিয়ে গঙ্গা বিতান তথা বেলারি যেন পরিপূর্ণ একটা উইকেন্ড ফ্যামিলি ডেস্টিনেশন।


```