
শেষ আপডেট: 13 April 2023 10:02
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর উৎসব মানেই বাঙালির ভূরিভোজ। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাংলা নববর্ষে বাঙালির রসনা তৃপ্তির জন্য অ্য়াক্রোপলিস মলে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল (Food Festival)। ১২ এপ্রিল থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত অ্যাক্রোপলিস মলে চলবে ''নববর্ষের ভুরি ভোজ”- খাদ্য উৎসব ।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব। রকমারি খাবার চেখে দেখতে হলে একবার ঢুঁ মারতেই হবে অ্যাক্রোপলিস মলে। উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট গায়ক সৌমিত্র রায় এবং অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার কে ভিজয়ন।

নববর্ষের ভুরিভোজের এই উৎসব মাতিয়ে রাখবে অভিনেতা এবং খাদ্য ব্যবসায়ী সৌরভ দাসের নিজস্ব ব্র্যান্ড ' হদোলস'। খাদ্য উৎসবে পসরা সাজিয়েছে পিঠে বিলাশি, ভোজন বিলাশি, টার্কিস- ইয়ানো, মিত্র ক্যাফে, নিউ ভারত সুইটস, তেমারিন্ড, রায় প্যান প্যালেস, দিঘা ফিশ কর্পোরেশন, বাংলার দই।

মেনুর মধ্যে থাকছে, মটন এবং চিকেন বিরিয়ানি, ফ্রায়েড রাইস এবং কলকাতার চিকেন কষা, ভেটকি পাতুরি থেকে শুরু করে বাঙালির প্রিয় ইলিশ মাছের কচুরি এবং ভেটকি মাছের নানান রকমের মেনু। এছাড়া থাকছে সবার প্রিয় নলেন গুড়ের আইসক্রিম, আইসক্রিম লস্যি এবং ডাবের পায়েশ। খাবারের শেষে রয়েছে পানের বিভিন্ন রকমারি আইটেম- স্মোক পান, ফায়ার পান, চকলেট পান ইত্যাদি।
আনুষ্ঠানে এসে গায়ক সৌমিত্র রায় বলেন," নববর্ষ মানেই খাওয়ার দাওয়া, গান, আড্ডা, মজা। আমি বরাবরই খাদ্যরসিক। আর অ্যাক্রোপলিস মল আমার অন্যতম প্রিয় একটি জায়গা। আমি এর আগেও এদের বিভিন্ন খাদ্য উৎসবে অতিথি হয়ে এসেছি। এখানকার নানা রকমের খাদ্য উৎসব হয়ে থাকে, যা অত্যন্ত জনপ্রিয় এবং লোভনীয়। এছাড়া এখানকার স্টলগুলির খাবার অত্যন্ত সুস্বাদু, যা আগত অতিথি এবং ভোজনরসিকদের মন কাড়বে।"
ইডাব্বা ক্লাউড কিচেন এবার আরও বড়, কলকাতায় খুলে গেল রেস্তোরাঁ, থালি মাত্র ১৭৫ টাকায়

অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার কে ভিজয়ন বলেন, “অ্যাক্রোপলিস মল ইতিমধ্যেই অতিথি এবং পৃষ্ঠপোষকদের মধ্যে খ্যাতি অর্জন করেছে। আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরণের খাদ্য উৎসবের আয়োজন করে থাকি, যা সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই বছর আমরা বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব উদযাপনের অংশ হতে বাংলা নববর্ষের খাদ্য উত্সব শুরু করেছি। আমরা সাত বছরেরও বেশি সময় ধরে আমাদের অতিথিদের জন্য বিভিন্ন উৎসবের আয়োজন করে আসছি। চলতি বছরে কলকাতার জনপ্রিয় বাংলা নববর্ষের ভুরিভোজকে নিয়ে এই খাদ্য উৎসবের আয়োজন করেছি। আশা করি ভোজনরসিকদের এই উৎসব ভাল লাগবে।"