Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

লুকেই বাজিমাত! দীপাবলির আগেই ভারতের বাজারে আসছে TVS Ronin-এর স্পেশাল এডিশন 

মধ্যবিত্তদের বাইক বলতেই প্রথমেই যে ব্র্যান্ডটির কথা মাথায় আসে তা হল টিভিএস। বলা হয়, 'আম আদমি'র বাইক। হিরো, রয়্যাল এনফিল্ডের যুগেও হারিয়ে যায়নি কোম্পানিটি।

লুকেই বাজিমাত! দীপাবলির আগেই ভারতের বাজারে আসছে TVS Ronin-এর স্পেশাল এডিশন 

শেষ আপডেট: 28 October 2023 18:19

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুমে বাইক কেনার ইচ্ছে অনেকেরই থাকে। দুর্গাপুজো কেটে গেলেও সামনে আছে কালীপুজো, দীপাবলি। উৎসবের বাজারে টিভিএস তাদের নতুন মডেল নিয়ে আসছে। না, এটা একদম নতুন কোনও মডেল নয়, পুরনো একটি জনপ্রিয় মডেলের নয়া সংস্করণ। 

গত বছর জুলাই মাসে টিভিএস তাদের প্রথম মর্ডান-ক্লাসিক মডেল Ronin লঞ্চ করেছিল। যা ভারতীয় বাজারে তো বটেই বিশ্ববাজারেও বেশ প্রশংসা কুড়িয়েছিল। ভারতের বাজারে এখনও এই মডেলটির চাহিদা আছে। এবার টিভিএস তাদের Ronin মডেলের নয়া সংস্করণ আনতে চলেছে। দীপাবলির প্রাক্কালেই লঞ্চ হবে এটি।

Ronin-এর স্পেশাল এডিশনটি ডিজাইনের দিক থেকে অন্যন্য। বাইকের বডিজুড়ে থাকবে গ্রাফিক্সের কাজ। বাইকটিতে মূলত তিন রঙের মিশ্রণের ছোঁয়া দেখা যাবে। তবে তাতে ধূসর রঙের আধিক্যই বেশি চোখে পড়বে। চাকার রিম এবং হেডল্যাম্পের চারপাশের অংশ কালো রঙের।

ডিজাইনে বদল আনা হলেও বাইকের ফিচার্সে তেমন বদল আনেনি টিভিএস। এতে ২২৫.৯ সিসির সিঙ্গল সিলিন্ডার যুক্ত অয়েল কুন্ড ইঞ্জিন থাকছে। যা ৭৭৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২০.১ বিএইচপি ক্ষমতা এবং ৩৭৫০ আরপিএম গতিতে সর্বাধিক ১৯.৩ এনএম টর্ক উৎপাদন করতে পারে। স্লিপার ক্লাচ যুক্ত ফাইভ স্পিড গিয়ারবক্স থাকছে।

বাইকের দু'টি চাকাতেই উন্নতমানের ব্রেক সিস্টেম রয়েছে। উভয় বাইকেই ডিস্ক ব্রেক থাকছে। সামনের দিকে ৩০০ মিমি এবং পিছনের দিকে রয়েছে ২৪০ মিমি ডিস্ক। হেডলাইটের ডিজাইনও খুব আকর্ষণীয়। ইংরেজি T হরফের আকৃতির এলইডি ডিআরএল যুক্ত এলইডি হেডল্যাম্প থাকবে বাইকটিতে। 

মধ্যবিত্তদের বাইক বলতেই প্রথমেই যে ব্র্যান্ডটির কথা মাথায় আসে তা হল টিভিএস। বলা হয়, 'আম আদমি'র বাইক। হিরো, রয়্যাল এনফিল্ডের যুগেও হারিয়ে যায়নি কোম্পানিটি। সম্প্রতি টিভিএস বাইকপ্রেমীদের জন্য নিয়ে আসছে একের পর এক চোখ ধাঁধানো মডেল। মডেলের ফিচার্স অনুযায়ী বাইকের দাম খুব একটা বেশি রাখা হয়নি। Ronin-এর স্পেশাল এডিশনের দাম ১ লাখ ৭৩ হাজার টাকা (এক্স শোরুম প্রাইস)।


```