Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

ভারতে ই-বাইকের বাজারে Royal Enfield-এর 'গ্র্যান্ড এন্ট্রি', লং রাইডের জন্য থাকছে বিশেষ ফিচারও

এই লঞ্চের মাধ্যমে ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশের পাশাপাশি ভবিষ্যতের আরও ইভি বাইকের পথও খুলে দিল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)।

ভারতে ই-বাইকের বাজারে Royal Enfield-এর 'গ্র্যান্ড এন্ট্রি', লং রাইডের জন্য থাকছে বিশেষ ফিচারও

Royal Enfield Flying Flea C6

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 April 2026 19:33

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে এবার 'গ্র্যান্ড এন্ট্রি' নিল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। সংস্থাটির প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল (Electric bike) ফ্লাইং ফ্লি সি৬ (Flying Flea C6) আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল দেশে (Royal Enfield electric bike India)।

এই লঞ্চের (Royal Enfield Flying Flea C6 launch) মাধ্যমে ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশের পাশাপাশি ভবিষ্যতের আরও ইভি বাইকের পথও খুলে দিল সংস্থা।

এই বাইকের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ২.৭৯ লক্ষ টাকা। তবে ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস (BaaS) মডেলে কিনলে দাম নেমে আসবে ১.৯৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম)।

রেঞ্জ, স্পেসিফিকেশন ও পারফরম্যান্স (Flying Flea C6 price specs range)

Flying Flea C6-এ রয়েছে শক্তিশালী ইলেকট্রিক সেটআপ -

  • ১৫.৪ kW (২০ hp) PMSM মোটর
  • ৩.৯১ kWh ব্যাটারি প্যাক
  • ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় মাত্র ৩.৭ সেকেন্ড
  • সর্বোচ্চ গতি ১১৫ কিমি/ঘণ্টা
  • IDC অনুযায়ী রেঞ্জ ১৫৪ কিমি

চার্জিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট দ্রুত এই বাইক। অনবোর্ড চার্জারের সাহায্যে ২০% থেকে ৮০% চার্জ হতে সময় লাগে প্রায় ৬৫ মিনিট।

ফিচারস: স্মার্ট ও সিটি-ফোকাসড

শহুরে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে এই বাইকে -

  • অল-এলইডি লাইটিং
  • গুগল-বেসড নেভিগেশন
  • ওয়্যারলেস ফোন চার্জিং
  • কর্নারিং এবিএস
  • ট্র্যাকশন কন্ট্রোল

রাইড মোড: স্পোর্ট ও ইনডিভিজ্যুয়াল

বিশেষভাবে উল্লেখযোগ্য ‘ইনডিভিজ্যুয়াল’ মোড, যেখানে রাইডার নিজের মতো করে ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস এবং থ্রটল রেসপন্স কাস্টমাইজ করতে পারবেন।

ডিজাইন: আধুনিকতার সঙ্গে রেট্রো ছোঁয়া

ডিজাইনের দিক থেকে Flying Flea C6 একেবারেই আলাদা। পুরনো Flying Flea মডেল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই বাইকে রয়েছে -

  • এক্সপোজড ফ্রেম
  • গার্ডার-টাইপ ফ্রন্ট সাসপেনশন
  • ফ্লোটিং সিট
  • ডিট্যাচেবল পিলিয়ন সিট

এই সব মিলিয়ে এটি রয়্যাল এনফিল্ডের প্রচলিত পেট্রল বাইকের থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্র তৈরি করেছে।

হালকা ও অ্যারোডাইনামিক

বাইকটির ব্যাটারি রাখা হয়েছে বিশেষ অ্যালুমিনিয়াম কেসিংয়ে, যা এর অ্যারোডাইনামিক্স ও কুলিং পারফরম্যান্স বাড়ায়। সব মিলিয়ে Flying Flea C6-এর ওজন মাত্র ১২৪ কেজি - যা রয়্যাল এনফিল্ডের তৈরি সবচেয়ে হালকা বাইক।

এই লঞ্চ শুধু একটি নতুন বাইক নয়, বরং রয়্যাল এনফিল্ডের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিতও। ইলেকট্রিক সেগমেন্টে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে Flying Flea C6 দিয়ে সংস্থা স্পষ্ট করে দিল, আগামী দিনে ইভি মার্কেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে তারা প্রস্তুত।


```