Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

লিওনেল মেসির আত্মীয় বিক্রান্ত! প্রশ্নের জবাবে কী বললেন অভিনেতা?

সম্প্রতি শুভঙ্কর মিশ্রার একটি পডকাস্ট শো'য়ে এসেছিলেন বিক্রান্ত।

লিওনেল মেসির আত্মীয় বিক্রান্ত! প্রশ্নের জবাবে কী বললেন অভিনেতা?

লিওনেল মেসি এবং বিক্রান্ত মেসি

শেষ আপডেট: 13 November 2024 14:52

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির পরিচয় আর আলাদা করে দেওয়ার দরকার নেই। আর্জেন্টিনার এই কিংবদন্তী ফুটবলার ইতিমধ্যেই একাধিক রেকর্ড কায়েম করেছেন। তাঁর নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জয় করেছে নীল-সাদা ব্রিগেড। কিন্তু, তাঁর সঙ্গে বলিউড অভিনেতা বিক্রান্ত মেসির আদৌ কোনও সম্পর্ক রয়েছে? জবাবে কী বললেন অভিনেতা, আসুন দেখে নেওয়া যাক।

গত কয়েক বছরে বিক্রান্ত মেসির জনপ্রিয়তাও কার্যত আকাশ স্পর্শ করেছে। মির্জাপুর থেকে বালিকা বধূ, প্রত্যেকটা জায়গাতেই দুরন্ত অভিনয় করেছেন তিনি। তবে 'টুয়েলভথ ফেল' সিনেমায় তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল। ২০২৩ সালে এই সিনেমাটি মুক্তি পায়।

তবে এবার বিক্রান্তকে 'দ্য় সবরমতী রিপোর্ট' সিনেমায় দেখতে পাওয়া যাবে। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে। আর এই সিনেমার প্রচারের কারণেই সম্প্রতি বিক্রান্ত সম্প্রতি শুভঙ্কর মিশ্রার একটি পডকাস্ট শো'য়ে এসেছিলেন। সেখানেই সঞ্চালক শুভঙ্কর তাঁর প্রশ্ন করেন যে লিওনেল মেসির সঙ্গে আত্মীয়তার কোনও সম্পর্ক আছে কি না।

জবাবে বিক্রান্ত বললেন, 'যদি কোনও সম্পর্ক থাকত, তাহলে খুবই ভাল হত। তাহলে আমি এখন লস অ্যাঞ্জেলসে বসে থাকতাম। তোমার পডকাস্ট শো'য়ে ইন্টারভিউ দিতাম না।' 

এরপর শুভঙ্কর আরও জিজ্ঞাসা করেন যে বিক্রান্ত কাকে সমর্থন করেন, মেসি না রোনাল্ডো? উত্তর দিতে গিয়ে মির্জাপুরের বাবলু পণ্ডিত বললেন, 'আমি বরাবরই আন্ডারডগদের পছন্দ করি। সেকারণে আমি নিজেও আন্ডারডগ স্টোরি নিয়েই অভিনয় করতে ভালবাসি। উনি আজ হয়ত বিশ্ব চ্য়াম্পিয়ন হয়েছেন। কিন্তু, ওঁর জার্নির দিকে একবার তাকান। শরীরের ওজন এবং গঠনের জন্য কত কথাই না শুনতে হয়েছে। অনেকে তো এও বলেছিল যে মেসি নাকি কোনওদিন ফুটবল খেলতেই পারবে না। গ্রোথ হরমোন ইঞ্জেকশন নিতে হয়। তারপর তো আজ গোটা ফুটবল বিশ্বে রাজত্ব করছে।'


```