.jpg)
ইস্টবেঙ্গলের নয়া ফুটবলার রিচার্ড সেলিস
শেষ আপডেট: 19 January 2025 21:15
দ্য ওয়াল ব্যুরো : এফসি গোয়ার বিরুদ্ধে আপাতত যে কোনও মূল্যে গোলের দরজা খুলতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। গত অ্যাওয়ে ম্যাচেও তারা কোনও গোল করতে পারেনি। রবিবাসরীয় ম্যাচের প্রথমার্ধেও এখনও পর্যন্ত গোলের দরজা তারা খুলতে পারেনি। তবে ডেবিউ ম্যাচের রিচার্ড সেলিস কিন্তু গোল করার অসাধারণ একটা চেষ্টা করলেন। ইতিমধ্যে সেলিসের সেই প্রচেষ্টা প্রশংসিত হতে শুরু করেছে।
ম্যাচের ৫২ মিনিটে আসে সেই সুযোগ। বলটা নিয়ে একক দক্ষতায় উঠে আসছিলেন বিষ্ণু। শেষ মুহূর্তে তিনি গোলের কোনাকুনি একটা ক্রস বাড়িয়েছিলেন। গোয়া তেকাঠির অপর প্রান্তে দাঁড়িয়েছিলেন রিচার্ড সেলিস। তিনি কার্যত ডাইভ দিয়ে গোলের মধ্যে বলটা ঢোকানোর চেষ্টা করেছিলেন।
কিন্তু, একেবারে শেষবেলায় দেওয়াল গড়ে তুললেন বরিস সিং। দুর্দান্ত একটা পারফরম্যান্স। কার্যত বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন তিনি। নিজের বুক দিয়ে বলটা মাঠের বাইরে বের করে দিলেন। এরপর ইস্টবেঙ্গল একটা কর্নার পেলেও, সেটা কাজে লাগাতে পারল না। এখনও তারা পিছিয়েই রয়েছে।
Richard Celis so far!!!!pic.twitter.com/h5fWSFaLgU pic.twitter.com/U8xqm773cg
— Sagnik ???????? (@kickitharder_) January 19, 2025
প্রসঙ্গত, ম্যাচের ১৩ মিনিটে গোয়ার হয়ে প্রথম গোলটা করেন ব্রিস্টন। কর্নার থেকে দুর্দান্ত বলটা বাড়িয়েছিলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তন ফুটবলার বোরহা হেরেরা। সেই শট সামান্য বাঁক নিয়ে বক্সের মধ্যে চলে আসে। ততক্ষণে ব্রিস্টন অবশ্য সঠিক জায়গায় নিজেকে প্রস্তুত করে ফেলেছেন ব্রিস্টন। এরপর সেই বলে নিখুঁতভাবে মাথা ছোঁয়ালেন তিনি। প্রভসুখনের উপর দিয়ে বলটা লাল-হলুদের জালে জড়িয়ে গেল। গিল অনেকটাই সামনে এগিয়ে আসার কারণে বলের নাগাল পাননি।