Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

অবনমনের কবলে ক্লাব, সহ্য করতে না পেরে আস্ত স্টেডিয়াম পোড়াল তিন কিশোর সমর্থক!

অবনমন, আর্থিক চাপ ও ক্লাব ব্যবস্থাপনার চ্যালেঞ্জ—সব মিলিয়ে এমন সময়েই প্রায় শতবর্ষী স্টেডিয়ামের স্ট্যান্ড ধ্বংস হয়ে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে।

অবনমনের কবলে ক্লাব, সহ্য করতে না পেরে আস্ত স্টেডিয়াম পোড়াল তিন কিশোর সমর্থক!

পুড়ে ছাই স্টেডিয়াম

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 December 2025 14:53

দ্য ওয়াল ব্যুরো: ফিনল্যান্ডের ঐতিহাসিক ফুটবল ভেন্যু তেহতান কেন্টা (Tehtaan kenttä) এখন ধ্বংসস্তূপ! ভেইকাউসলিগা (Veikkausliiga) থেকে রেলিগেটেড হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৪০০ আসনের এফসি হাকার (FC Haka) গ্রাউন্ডের কাঠের স্ট্যান্ড। ঘটনার জেরে আরও চাপে ক্লাব, হতভম্ব স্থানীয় প্রশাসন।

ঘটনাটি ঘটেছে ৭ ডিসেম্বর, রবিবার রাতে, ভালকেয়াকস্কি শহরে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার সময় ঘটনাস্থলে ছিল তিন কিশোর। সবাই ১৫ বছরের কম। তাদের মধ্যে একজন স্বীকার করেছে—জ্বলন্ত বস্তু ছুড়ে ফেলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফিনল্যান্ডের আইনে ১৫ বছরের নিচে কেউ ফৌজদারি মামলায় অভিযুক্ত হয় না। তবে ক্ষতিপূরণের দায় বর্তাতে পারে—স্পষ্ট করেছে পুলিশ।

তদন্ত আধিকারিক মাইয়াস্তিনা তাম্মিস্তো (Maijastiina Tammisto) জানান, তদন্ত চলছে। পাশাপাশি সতর্ক করেছেন—ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় কিশোরদের উদ্দেশে ব্যক্তিগত বা আক্রমণাত্মক বক্তব্য আইনগত জটিলতা তৈরি করতে পারে। এমন মন্তব্যের বিরুদ্ধেও ফৌজদারি তদন্ত সম্ভব।

রাত প্রায় ৮টা নাগাদ আগুন ছড়িয়ে পড়ে। ১৯৩৪ সালে তৈরি এই পুরোনো স্ট্যান্ড ফিনিশ ফুটবলের ঐতিহ্যবাহী স্মারক বলেই পরিচিত। অবনমন-আঘাতে জর্জরিত ক্লাবের কাছে এমন ধাক্কা যে অপ্রত্যাশিত, তা স্পষ্ট করে দিয়েছেন এফসি হাকার চেয়ারম্যান মার্কো লাকসোনেন (Marko Laaksonen)। তাঁর কথায়, ক্ষতির হিসেব এখনও নির্দিষ্ট নয়, তবে অঙ্ক বড়ই হবে। বলেন, ‘এই সময়ে এমন ঘটনা প্রয়োজন ছিল না। অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। আগামী দিনে আরও লাগবে।’

স্টেডিয়ামের মালিক ভালকেয়াকস্কি সিটি কাউন্সিলও ক্ষতি মেরামতির কাজে নামছে। কাউন্সিল চেয়ারম্যান জোনি কুমলান্ডার (Joni Kumlander) জানিয়েছেন, ঘটনা বেদনাদায়ক। দ্রুত মাঠ ও পরিকাঠামোকে খেলাযোগ্য করে তোলার প্রস্তুতি চলছে।

অবনমন, আর্থিক চাপ ও ক্লাব ব্যবস্থাপনার চ্যালেঞ্জ—সব মিলিয়ে এমন সময়েই প্রায় শতবর্ষী স্টেডিয়ামের স্ট্যান্ড ধ্বংস হয়ে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে। ক্লাব ও স্থানীয় ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে—কীভাবে ও কত দ্রুত ফিরিয়ে আনা যাবে ঐতিহ্যবাহী এই ভেন্যুকে।


```