Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'বাঘের মতো লড়াই করেছি', কেন একথা বললেন ইস্টবেঙ্গল কোচ?

মহমেডানের বিরুদ্ধে গত ম্য়াচটা ড্র করার পর ইস্টবেঙ্গলের ঝুলিতে অন্তত একটা পয়েন্ট এসেছে।

'বাঘের মতো লড়াই করেছি', কেন একথা বললেন ইস্টবেঙ্গল কোচ?

ইস্টবেঙ্গল দলকে বাঘের সঙ্গে তুলনা করলেন অস্কার

শেষ আপডেট: 13 November 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে পড়েও কীভাবে ফিরে আসতে হয়, সেটা আরও একবার দেখিয়ে দিল ইস্টবেঙ্গল এফসি। ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে গত শনিবার (৯ নভেম্বর) তারা মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল।

এই ম্য়াচে মাত্র ২৮ মিনিটের মধ্যে লাল-হলুদ ব্রিগেড ১১ থেকে ৯ জনের দল হয়ে যায়। সৌজন্য়ে হরিশ কুণ্ডুর জোড়া লাল কার্ড। এই পরিস্থিতিতে প্রায় ৭২ মিনিট ইস্টবেঙ্গল শুধুমাত্র লড়াই করল না, নিজেদের দূর্গও রক্ষা করল।

এই পরিস্থিতিতে ম্যাচের শেষে লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ অস্কার ব্রুজোঁ বললেন, 'গোটা দলের কাছে একটা কথা আমি স্পষ্ট করে দিয়েছিলাম, আমাদের কোনও ম্য়াচ হারলে চলবে না। যা ম্যাচ হারার, এতদিন আমরা হেরেছি। তবে দলকে শুধুমাত্র মানসিকভাবে চাঙ্গা করতেই আমি এই কথাটা বলিনি। সেই পরিকল্পনা কাজেও লাগিয়েছে। তাই একেবারে শেষপর্যন্ত দলটা বাঘের মতো লড়াই করে গেল।'

প্রসঙ্গত, এই মহমেডানের বিরুদ্ধে গত ম্য়াচটা ড্র করার পর ইস্টবেঙ্গলের ঝুলিতে অন্তত একটা পয়েন্ট এসেছে। এখনও তাদের সামনে প্লে-অফের রাস্তা খোলা রয়েছে। দলের সেই সাফল্যই দেখতে চান ব্রুজোঁ।


```