Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জঘন্য ডিফেন্স, সুনীল সাগরে নৌকাডুবি! বেঙ্গালুরু ঝড়ে তছনছ বাগান

এই ম্যাচে এক অনন্য রেকর্ড গড়লেন সুনীল ছেত্রী

জঘন্য ডিফেন্স, সুনীল সাগরে নৌকাডুবি! বেঙ্গালুরু ঝড়ে তছনছ বাগান

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি

শেষ আপডেট: 28 September 2024 22:24

দ্য ওয়াল ব্যুরো: ঝড়ের থেকে বোধহয়, তাণ্ডব বলাই ভাল। শনিবার বেঙ্গালুরুর সামনে কার্যত উড়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। শেষপর্যন্ত মেরিনার্সরা ০-৩ গোলে পরাস্ত হয়েছে। ২০২৪-২৫ আইএসএল মরশুমে এই নিয়ে বেঙ্গালুরু এফসি জয়ের হ্যাটট্রিক করল।

মাত্র ৯ মিনিটের মাথায় বেঙ্গালুরুকে ১-০ গোলের লিড দিলেন এডগার মেন্ডেজ। কর্নার থেকে বলটা এডগারের দিকে বাড়িয়ে দিলেন নিখিল পূজারি। মরশুমের শুরুতে মেক্সিকান ক্লাব নেকাক্সা থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। এই প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে খেলতে নেমেছেন তিনি। তাঁর সামনে দ্বিতীয় গোলের সুযোগ এলেও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন। 

এরপর ২০ মিনিটে ব্যবধান বাড়ালেন সুরেশ সিং ওয়াংজাম। সুনীল ছেত্রী কাছে অবশ্য এই গোলটার সুবর্ণ সুযোগ ছিল। সুনীলকে লো পাস বাড়িয়েছিলেন মেন্ডেজ। কিন্তু, বলটা পেয়ে যান সুরেশ। তিনি পা বাড়িয়ে শুধুমাত্র বলটা পাস করে দেন। সঙ্গে সঙ্গে দ্বিতীয় গোল চলে আসে।

প্রথমার্ধে ২-০ লিড বেঙ্গালুরুর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে পেনাল্টি পেয়েছিল বেঙ্গালুরু। সেই সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগালেন সুনীল ছেত্রী। আর সেইসঙ্গে বাগানের কফিনেও শেষ পেরেকটা তিনি পুঁতে দিলেন। 

প্রসঙ্গত, বেঙ্গালুরুর জয়ের পাশাপাশি একটি অনন্য় রেকর্ডও গড়লেন সুনীল। আইএসএল কেরিয়ারে তিনি মোট ৬৪ গোল করে ফেললেন। আর সেইসঙ্গে বার্থোলোমিউ ওগবেচেকে টপকে ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসে সর্বাধিক গোল স্কোরারের মুকুট কেড়ে নিলেন তিনি।


```