Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কথা রাখেনি প্রেমিকা, গাছে উঠে আত্মহত্যার চেষ্টা! অবশেষে এই কাজই করলেন সুয়ারেজ

শেষপর্যন্ত, শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই যুবক গাছ থেকে নেমে আসেন।

কথা রাখেনি প্রেমিকা, গাছে উঠে আত্মহত্যার চেষ্টা! অবশেষে এই কাজই করলেন সুয়ারেজ

উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারেজ

শেষ আপডেট: 8 January 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো : লুই সুয়ারেজ। উরুগুয়ের এই ফুটবলারের পরিচয় আর আলাদা করে দেওয়ার দরকার নেই। একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও বিপক্ষের ফুটবলারকে কামড়ে দিয়েছেন। কখনও আবার নিজের দলের কোচকেই যা নয় তাই কথা শুনিয়েছেন। কিন্তু, এবার তিনি এমন একটি কাজ করলেন, যা দেখে গোটা বিশ্ব প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

ঘটনাটি কয়েকদিন আগেকার। গত শুক্রবার (৩ ডিসেম্বর) উরুগুয়ের সিউদাদ দে লা কোস্টা শহর এক আজব ঘটনার সাক্ষী রইল। এক যুবক দাবি করেন যে তিনি আত্মহত্যা করবেন। কারণ? তাঁর প্রেমিকা নাকি দেখা করার কথা দিয়েও, সেই প্রতিশ্রুতি রাখেননি। যদি প্রেমিকা দেখা না করে, তাহলে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন। আর সেকারণে ৬ মিটার উঁচু একটি গাছের ডালে উঠে বসে রয়েছেন তিনি। পরিস্থিতি হাতের বাইরে গেলেই মারবেন ঝাঁপ! গলায় ছিল মোটা দড়ির প্যাঁচও।

প্রায় ২০ ঘণ্টা ধরে বিষয়টা নিয়ে একাধিক নাটক চলতে থাকে। ঘটনাস্থলে পুলিশ (রিপাবলিকাল গার্ড) এলেও, এই ঘটনার সুরাহা তাঁরা করতে পারেননি। 'মজা' দেখতে স্থানীয়রাও ক্রমশ ভিড় জমাতে শুরু করেন।

যেখানে এই ঘটনাটি হয়েছিল তার অনতিদুরেই বাড়ি সুয়ারেজের। বিকেলবেলা তিনি স্ত্রী'কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ভিড় লক্ষ্য করে তিনিও ব্যাপারটি দেখতে যান। একজন NGO কর্মীকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে কথা বলতে যান। উরুগুয়ের এই ফুটবলার তাঁকে গাছ থেকে নেমে আসার জন্য বিনীত অনুরোধ করেন। শেষপর্যন্ত, শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই যুবক গাছ থেকে নেমে আসেন। আপাতত তাঁর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।


```