Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ইস্টবেঙ্গলকে 'গুরুমন্ত্র', মহমেডান ম্যাচের আগে কী বললেন ব্যারেটো?

বছরের শুরুটা কলিঙ্গ সুপার কাপ জয় দিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল এফসি।

ইস্টবেঙ্গলকে 'গুরুমন্ত্র', মহমেডান ম্যাচের আগে কী বললেন ব্যারেটো?

ইস্টবেঙ্গল এফসি-র পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন হোসে ব়্যামিরেজ ব্যারেটো

শেষ আপডেট: 9 November 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একেবারেই নজর কাড়তে পারেনি। প্রথম ৬ ম্যাচে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। ইস্টবেঙ্গলকে এই বিপর্যয় থেকে রক্ষা করতে স্পেশাল টিপস দিলেন মোহনবাগানের 'সবুজ তোতা' হোসে ব়্যামিরেজ ব্যারেটো। কী বললেন তিনি? আসুন, জেনে নেওয়া যাক।

গত বৃহস্পতিবার দ্য ওয়াল-কে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিলেন মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলার। কথায় কথায় এএফসি চ্যালেঞ্জ লিগে লাল-হলুদ ব্রিগেডের ধামাকাদার পারফরম্যান্সের কথা উঠে আসে। এই প্রসঙ্গে ব্যারেটো বললেন, 'ইস্টবেঙ্গল সত্যিই খুব ভাল খেলেছে। ওদের দল যথেষ্ট শক্তিশালী। টানা ২ ম্যাচে তারা জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। এটা সত্যিই খুব ভাল একটা দিক। আগামী ম্যাচে তো মহমেডান এসসি-র বিরুদ্ধে ওরা খেলতে নামবে। আশা করব, সেই ম্যাচেও এমন জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে।'

বছরের শুরুটা কলিঙ্গ সুপার কাপ জয় দিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল এফসি। তারপর সেই ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারেনি। এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্রথম তিনটে ম্যাচে হারের পরই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন লাল-হলুদের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত। এরপর অস্কার ব্রুজোঁর হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়। তারপরের গল্পটা তো সকলেই জানেন। 

এএফসি চ্যালেঞ্জ লিগে অভাবনীয় পারফরম্য়ান্স করে মশালবাহিনী। ভুটানের ফুটবল ক্লাব পারো এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচটা ড্র করার পর বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-কে তারা হারিয়ে দেয়। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছে। এবার আইএসএল টুর্নামেন্টে তারা মহমেডানকে হারাতে পারে কি না, সেদিকেই সমর্থকদের নজর রয়েছে।

ব্যারেটো বললেন, 'ওরা দুটো কঠিন দলের বিরুদ্ধে জয়লাভ করেছে। এবার এই জয়ের ধারাবাহিকতাই বজায় রাখতে হবে। মাথায় রাখতে হবে যে পরের ম্য়াচটা আমাদের জিততেই হবে।'

ইস্টবেঙ্গলের নয়া স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ প্রসঙ্গেও কথা বললেন তিনি। ব্যারেটোর কথায়, 'ওদের দলে নতুন কোচ এসেছে। তবে খুব একটা বেশি সময় উনি পাননি। একেবারে বাইরে থেকে উনি এসেছেন। ফলে এই দলটাকে বুঝতেও কিছুটা সময় লাগবে। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে। তবে আমি বলব যে ইস্টবেঙ্গলের হাতে এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। কী ফলাফল হতে চলেছে, সেটা এখনই আন্দাজ করা সম্ভব নয়।'


```