Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কাউকোর অভাবই ভোগাচ্ছে মোহনবাগানের ডিফেন্সকে? মলিনা বললেন...

শনিবার (৫ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নামছে।

কাউকোর অভাবই ভোগাচ্ছে মোহনবাগানের ডিফেন্সকে? মলিনা বললেন...

জনি কাউকো এবং হোসে মলিনা

শেষ আপডেট: 5 October 2024 14:10

দ্য ওয়াল ব্যুরো: এবারের আইএসএল টুর্নামেন্টে জয়ের সরণীতে ফিরতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (৫ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নামছে। 

এই টুর্নামেন্টের শুরু থেকেই বাগানের রক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ম্য়াচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ০-৩ গোলে হারার পর, সবুজ-মেরুন সমর্থকদের ধৈর্য্য়ের বাঁধ ভাঙতে শুরু করেছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, জনি কাউকো যদি এই দলে থাকতেন, তাহলে হয়ত মোহনবাগানের ডিফেন্সের আজ এই হাল হত না।

এই ব্যাপারে মলিনাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'আমরা কাউকে মিস করছি না। যে ফুটবলারদের আমরা চেয়েছিলাম, তাদের পেয়েছি। এই ফুটবলারদের নিয়ে আমি খুব খুশি। ওরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। আমরা একটু বেশিই গোল হয়ত খাচ্ছি। কয়েকটা বিষয়ে একটু নজর দিতে পারলেই, এই সমস্যার সমাধান হয়ে যাবে।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমি মনে করি না যে কোনও একজন ফুটবলারকে নিয়ে আমাদের দলে সমস্যা রয়েছে। আসলে গত মরশুমে আমরা একেবারে আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম। কারণ আমাদের দলের কোচও আলাদা ছিল। এটাই আপাতত পার্থক্য গড়ে দিচ্ছে।'

মলিনার কথায়, 'আমি এবং আমার দলের ফুটবলাররা প্রত্যেকটা ম্য়াচেই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে কোনও কোনও সময় আমরা হয়তো খুব একটা ভাল ফুটবল উপহার দিতে পারছি না। তবে যেভাবে আমরা পারফরম্যান্স করছি, তা দেখে আমি সত্যিই খুব খুশি। তবে আরও বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারলে, আরও বেশি খুশি হব। আশা করছি, একই ভুলের পুনরাবৃত্তি আমরা আর করব না।'


```