Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

জোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সের

একদা যে টিমের হয়ে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে হাতেখড়ি, সেই ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির জায়গা পাকা করলেন জোয়াও পেদ্রো।

জোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সের

জোয়াও পেদ্রো ও এনজো ফার্নান্দেজ

শেষ আপডেট: 9 July 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: একদা যে টিমের হয়ে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে হাতেখড়ি, সেই ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির জায়গা পাকা করলেন জোয়াও পেদ্রো। জন্ম ও বেড়ে ওঠা ব্রাজিলে। গত মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাইটনে যোগ দেন। সিজন শেষে ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে সই। আর নয়া টিমে যোগ দিয়েই নিজের জাত চেনালেন পেদ্রো।

কনফারেন্স লিগ জিতে চেলসির আত্মবিশ্বাস তুঙ্গে। প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা না দেখালেও তরুণ খেলোয়াড়ে গড়া টিম যে ধীরে ধীরে ছন্দে ফিরছে তা মরশুমের শেষ পর্বে ভালই বোঝা যাচ্ছে। ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন স্ট্রাইকার লিয়াম ডিলাপ। রয়েছেন নিকোলাস জ্যাকসন। তারই মধ্যে ফের নতুন স্ট্রাইকারকে সই করানোর যৌক্তিকতা নিয়ে সওয়াল তোলেন সমালোচকদের অনেকে।

যদিও সেমিফাইনালে নিজের যোগ্যতার ছাপ রাখলেন পেদ্রো। কোয়ার্টার ফাইনালে আরেক ব্রাজিলীয় ক্লাব পামেইরাসের বিরুদ্ধে কিছুক্ষণের জন্য মাঠে নেমেছিলেন। কিন্তু সেটা ছিল ক্যামিও। গতকাল প্রথম একাদশে জায়গা পান। আর প্রথমার্ধেই দলকে দুরন্ত গোলে এগিয়ে দেন। ১৮ মিনিটের মাথায় লেফট উইং দিয়ে বাড়ানো পেদ্রো নেটোর ক্রস ডিফেন্ডার থিয়াগো সিলভার পায়ে লেগে ফিরে আসতেই কোণ তৈরি করে দূরপাল্লার নিখুঁত ভলিতে গোল। সেভ করার কোনও সু্যোগই পাননি ফ্লুমিনেন্সে গোলরক্ষক।

এদিন চেলসি কোচ এনজো মারেসকা নতুন স্টাইলে দল সাজান। মাঝমাঠে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন মোইসে কাইসেডো। বাঁয়ে এনজো ফার্নান্দেজ। ডানদিকে কোল পালমার। ফ্রন্ট থ্রি: এনকুঙ্কু, জোয়াও পেদ্রো ও পেদ্রো নেতো। রক্ষণে লিভাই কোলউইল এবং স্ট্রাইকার ডিলাপ কার্ডের সমস্যায় দলে জায়গা পাননি। নিকো জ্যাকসন সানপেনশন কাটিয়ে ফিরলেও প্রথম একাদশে জায়গা জোটেনি।

কেন জোটেনি, তা বুঝিয়ে দেন পেদ্রো। দুরন্ত লিঙ্ক আপ প্লে, কাউন্টার অ্যাটাকে ক্ষুরধার আক্রমণ এবং শেষমেশ দূরপাল্লার পাইলড্রাইভার। যার নিট ফল: প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায় চেলসি।

ব্রাজিলের ক্লাব সুযোগ পায়নি এমন নয়। হারকিউলিসের শট গোললাইন থেকে বাঁচান চেলসির লেফট ব্যাক কুকুরেয়া। ডিফেন্ডার ট্রেভর চ্যালোবার ফাউলে রেফারি প্রথমটায় হ্যান্ডবল ও পেনাল্টির নির্দেশ দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) সঙ্গে পরামর্শের পর সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এই দুটো সু্যোগ পক্ষে গেলে ফ্লুমিনেন্সে লড়াইয়ে ফিরতে পারত। কিন্তু শেষমেশ কামব্যাক হয়নি। উলটে দ্বিতীয়ার্ধে মোটামুটি একই জায়গা থেকে বোমারু শটে দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন।

ফাইনালে চেলসির সামনে কারা, সেটা জানা যাবে আজ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি পিএসজি-রিয়াল মাদ্রিদ। ফাইনাল রবিবার। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায়।


```