Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

তিমোর লেস্তেকে হারিয়ে গ্রুপ শীর্ষে ভারতের মহিলা দল

জোড়া গোল করেন মণীষা কল্যাণ, একটি করে গোল করেছেন অঞ্জু তামাং এবং লিডা কম।

তিমোর লেস্তেকে হারিয়ে গ্রুপ শীর্ষে ভারতের মহিলা দল

ভারতের মহিলা ফুটবল দল

শেষ আপডেট: 29 June 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: মেন ইন ব্লুজ মানেই আন্তর্জাতিক স্তরে একরাশ ব্যর্থতা। ভারতীয় ফুটবলের জাতীয় দল আন্তর্জাতিক ম্যাচে শেষ কবে জিতেছিল তা হয়তো অনেকেরই মনে নেই। তবে পুরুষদের সেই ব্যর্থতা ঢেকেই চলেছে মহিলা দল।

এএফসি মহিলা এশিয়ান কাপে বাছাইপর্বের (AFC Women’s Asian Cup Qualifiers) প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারিয়েছিল ব্লুজ টাইগ্রেস। সেই জয়ের ধারা অব্যহত রেখে রবিবার তিমোর লেস্তেকে ভারতের মহিলা দল উড়িয়ে দিল ৪-০ গোলে (India beat Timor Leste 4-0)

রবিবার থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে তিমোর লেস্তের বিরুদ্ধে প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েন সৌম্যা গুগুলথ, সঙ্গীতা বাঁশফোড়রা। এদিন জোড়া গোল করেন ণীষা কল্যাণ, একটি করে গোল করেছেন অঞ্জু তামাং এবং লিডা কম।

ভারতের এই দলের ফুটবলার মণীষা কল্যাণ খেলেন গ্রিসের প্রথম ডিভিশন ক্লাব পাওয়ক-এর হয়ে। এদিন তিনি একটি গোল করার পাশাপাশি ভারতের আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমি খুব খুশি, কারণ আমরা তিনটি পয়েন্ট পেয়েছি। পরবর্তী খেলার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এটি আমাদের জন্য ভালো অনুপ্রেরণা

এই জয়ের মাধ্যমে, ব্লু টাইগ্রেস দু ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে শীর্ষে উঠে এসেছে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ইরাক রয়েছে দ্বিতীয় স্থানে

ভারতে পরবর্তী ম্যাচ রয়েছে ২ জুলাই ইরাকের বিরুদ্ধে এবং ৫ জুলাই থাইল্যান্ডের বিরুদ্ধে। বাছাইপর্ব শেষে গ্রুপ বিজয়ীরা আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মূল পর্বে খেলার সুযোগ পাবে।


```