Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

অবশেষে মিটল সমস্যা, সোমবার মেসির বকেয়া শোধ করবে বার্সেলোনা

আগামীকাল (৩০ জুন) বার্সেলোনা মেসিকে তাঁর বেতনের শেষ কিস্তি পরিশোধ করবে বলে জানিয়েছে বার্সেলোনা-ভিত্তিক সংবাদমাধ্যম কিউলম্যানিয়া।

অবশেষে মিটল সমস্যা, সোমবার মেসির বকেয়া শোধ করবে বার্সেলোনা

লিওনেল মেসি

শেষ আপডেট: 29 June 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: সালটা ছিল ২০০০। লিওনেল মেসি (Lionel Messi) মেসির বয়স তখন ছিল মাত্র ১৩। রোগা-পাতলা সেই কিশোর তখন আর্জেন্তিনার মাঠে-ময়দানে, অলিতে-গলিতে পায়ে ফুটবল নিয়ে আলপনা এঁকে বেড়াচ্ছে। সেই সময় অবশ্য তার নিত্যদিনের সঙ্গী ছিল হরমোনজনিত সমস্যা। সেই সময় মেসির উপর চোখ পড়ে গেল বার্সেলোনার (Barcelona) স্কাউটদের। তড়িঘড়ি একটি টিসু পেপারে সই করিয়ে নিয়ে আসা হল স্পেনের বার্সেলোনায়। শুরু হল অনুশীলন ও হরমোনের চিকিৎসা, বাকিটা ইতিহাস।

মেসি আর বার্সেলোনা হয়ে উঠল যেন সমার্থক শব্দ। তাঁর নৈপুণ্যে ক্লাবের ক্যাবিনেটে ঢুকতে থাকল একের পর এক ট্রফি। কখনও রোনাল্ডিনহো, কখনও জাভি-ইনিয়েস্তা, আবার কখনও সঙ্গী নেইমার-সুয়ারেজ। মেসি কিন্তু থাকলেন মধ্যমণি হয়েই।

তবে সেই সম্পর্ক ছেদ হল ২০২১ সালের ৮ অগস্ট। প্রিয় বার্সেলোনা ছেড়ে মেসি পাড়ি দিলেন ফ্রান্সে। গন্তব্য, প্যারিসের ক্লাব পিএসজি। তবে ফরাসি জায়ান্ট ক্লাবটির সঙ্গে অবশ্য মেসির সম্পর্ক দীর্ঘায়িত হয়নি। মেসি এখন খেলছেন বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে।

২০২১ সালের ৮ অগস্ট লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ছাড়লেও এতদিন পর্যন্ত তাঁর বেতন বকেয়া (Salary Dues) ছিল। অবশেষে প্রায় চার বছর মিটতে চলেছে সেই অর্থনৈতিক সমস্যা।

আগামীকাল (৩০ জুন) বার্সেলোনা মেসিকে তাঁর বেতনের শেষ কিস্তি পরিশোধ করবে বলে জানিয়েছে বার্সেলোনা-ভিত্তিক সংবাদমাধ্যম কিউলম্যানিয়া।

বার্সেলোনার অ্যাকাডেমিতে বেড়ে ওঠা মেসি ক্লাবটির মূল দলের হয়ে ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন। বার্সেলোনা আর্থিক কারণ দেখিয়ে তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ না করায় অনিচ্ছা সত্ত্বেও ক্লাব ছাড়তে হয় মেসিকে। সেই সময় নিজের বেতনের একটি অংশ স্থগিত রাখতে রাজি ছিলেন মেসি। এতদিন বার্সেলোনা কিস্তিতে তাঁর বকেয়া পরিশোধ করে গিয়েছে। এখন বাকি আছে ৫৯.৫০ লক্ষ ইউরো। যা সোমবার পরিশোধ করা হবে বলে জানা গিয়েছে।

শুধু মেসি নন, বার্সেলোনার কাছ থেকে বকেয়া পাওনা আছে সের্হিও বুসকেতস এবং জর্দি আলবারও। মেসির সঙ্গে ইন্টার মায়ামিতেই রয়েছেন এই দুই স্প্যানিশ ডিফেন্ডার। এই বকেয়া করোনা মহামারির সময়ের। বুসকেতস পাবেন ১১.৮ লক্ষ আর আলবার বকেয়া ৯.৪৩ লক্ষ ইউরো। এ দুই জনের বকেয়াও আগামীকাল শোধ করা হবে বলে জানা গিয়েছে


```