Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

Euro 2028: প্রকাশিত ইউরো কাপের সূচি! টুর্নামেন্ট শুরু কার্ডিফে, ফাইনাল কোথায়?

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস—চার দেশই ইউরো ২০২৮ কোয়ালিফায়ারে অংশ নেবে। কোয়ালিফায়ারের ড্র হবে ৬ ডিসেম্বর ২০২৬, বেলফাস্টে।

Euro 2028: প্রকাশিত ইউরো কাপের সূচি! টুর্নামেন্ট শুরু কার্ডিফে, ফাইনাল কোথায়?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 November 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: ইউরো ২০২৮–এর (Euro 2028) সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল উয়েফা (UEFA)। আগামী ৯ জুন টুর্নামেন্টের কিক–অফ হবে কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়াম অব ওয়েলস–এ। আর ৯ জুলাই, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর। একই মাঠে দু’টি সেমিফাইনালও আয়োজন করবে উয়েফা।

ন’টি ভেন্যু, আটটি শহর

ইউরো ২০২৮ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড—মোট চারটি দেশ আয়োজন করছে। ২৪টি দল নিয়ে হবে ৫১টি ম্যাচ, যেগুলো ছড়িয়ে থাকবে আটটি শহরের ন’টি স্টেডিয়ামে।

ভেন্যুর তালিকায় রয়েছে—
কার্ডিফ: ন্যাশনাল স্টেডিয়াম অব ওয়েলস
লন্ডন: ওয়েম্বলি ও টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম
বার্মিংহাম: ভিলা পার্ক
ডাবলিন: ডাবলিন অ্যারিনা
গ্লাসগো: হ্যাম্পডেন পার্ক
লিভারপুল: এভারটন স্টেডিয়াম
ম্যানচেস্টার: ম্যানচেস্টার সিটি স্টেডিয়াম
নিউক্যাসল: সেন্ট জেমস’ পার্ক

রাউন্ড–অফ–১৬–তে ওয়েম্বলিকে বাদ দিয়ে সব ভেন্যুতেই ম্যাচ রাখা হয়েছে। আয়োজক চার দেশ যদি সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারে, তবে তাদের মধ্যে সেরা দু’দলকে হোস্ট নেশন স্লট দেওয়া হবে।

কোয়ার্টার ফাইনালের বন্টন

একটি কোয়ার্টার ফাইনাল হবে ওয়েম্বলিতে। বাকি তিনটি আয়োজিত হবে ডাবলিন, গ্লাসগো এবং কার্ডিফে।

নতুন ব্র্যান্ডিং, নতুন সময়সূচি

টুর্নামেন্টের নতুন ব্র্যান্ডিংয়ের সঙ্গে উয়েফা ম্যাচের সময়ও ঠিক করেছে—দু’টো: পাঁচটা ও আটটা (GMT)। উদ্দেশ্য—দর্শকদের সুবিধা বাড়ানো এবং সময় নিয়ে স্পষ্টতা।  টিকিট সংখ্যা ৩০ লক্ষের বেশি হওয়ার সম্ভাবনা জানিয়েছে উয়েফা। প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের দাবি, আয়োজক দেশগুলি সমর্থকদের জন্য বিশ্বমানের অভিজ্ঞতা দিতে প্রস্তুত।

ইউকে–আয়ারল্যান্ডে বড় অর্থনৈতিক লাভ

ইউরো ২০২৮ থেকে ৩.৬ বিলিয়ন পাউন্ড অর্থনৈতিক লাভ হবে বলে পূর্বাভাস। চাকরি, পর্যটন এবং পরিকাঠামোগত উন্নয়ন—সবেতেই প্রভাব পড়বে। চার সরকারের মিলিত বিনিয়োগ থাকবে ৭৪০ মিলিয়ন পাউন্ড। ইংলিশ এফএ–র সিইও মার্ক বুলিংহ্যাম জানিয়েছেন, ‘এটা সমর্থকদের টুর্নামেন্ট। তাদের অভিজ্ঞতাই পরিকল্পনার কেন্দ্রবিন্দু!’

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস—চার দেশই ইউরো ২০২৮ কোয়ালিফায়ারে অংশ নেবে। কোয়ালিফায়ারের ড্র হবে ৬ ডিসেম্বর ২০২৬, বেলফাস্টে।


```