Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মরশুমের শুরুতেই অস্কার এলে লিগ শীর্ষে থাকত ইস্টবেঙ্গল? উঠছে প্রশ্ন

মরার উপর খাঁড়ার ঘা দিয়ে দায়িত্ব ছেড়ে দেন প্রাক্তন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত।

মরশুমের শুরুতেই অস্কার এলে লিগ শীর্ষে থাকত ইস্টবেঙ্গল? উঠছে প্রশ্ন

ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ

শেষ আপডেট: 21 December 2024 22:01

দ্য ওয়াল ব্য়ুরো : ইস্টবেঙ্গল ফুটবল দল আপাতত অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে। আর এই ম্যাজিক করেছেন দলের নয়া কোচ অস্কার ব্রুজোঁ। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই গোটা ইস্টবেঙ্গল দলের শরীরী ভাষা বদলে গিয়েছে। লড়াই করার একটা অদম্য খিদে সবার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। দলের এই সাফল্যে কিছুটা আক্ষেপই করছেন লাল-হলুদ সমর্থকরা। তাঁদের দাবি, যদি মরশুমের শুরু থেকেই অস্কারকে কোচ করে নিয়ে আসা যেত, তাহলে হয়ত আজ পয়েন্ট টেবিলের শীর্ষেও ইস্টবেঙ্গল দল থাকতে পারত।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টের শুরুটা ইস্টবেঙ্গল একেবারে ভাল করতে পারেনি। পরপর ৬ ম্যাচে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। মরার উপর খাঁড়ার ঘা দিয়ে দায়িত্ব ছেড়ে দেন প্রাক্তন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। 

এই পরিস্থিতিতে লাল-হলুদ কর্তারা বেশ ফাঁপড়েই পড়েছিলেন। কয়েকটা ম্যাচে আবার স্টপ-গ্যাপ হিসেবে কোচিং করান বিনো জর্জও। এরপরই অস্কার প্রাপ্তি হয় ইস্টবেঙ্গল ব্রিগেড।

সবাই যখন লাল-হলুদ ব্রিগেডে নিয়ে হাসি-ঠাট্টা করছে, দলের সমর্থকদের একাংশ পর্যন্ত কথা শোনাতে ছাড়েনি, তারা যেন রাতারাতি নিজেদের ভোল বদলে ফেলল। এএফসি চ্যালেঞ্জ লিগে ভূটানের ওই প্রতিকূল পরিস্থিতিতে দেখিয়ে দিল লড়াই কাকে বলে!

আপনাদের অনেকেরই হয়ত মনে আছে, একটা সময় প্রায় প্রতিটা ম্য়াচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল ফুটবলারদের আর খুঁজে পাওয়া যেত না। একে তো তারা দমে বিপক্ষ ফুটবলারদের সঙ্গে এঁটে উঠত না। তার উপর ছিল চোট-আঘাতের সমস্যাও। অস্কার এই দলটার দায়িত্ব গ্রহণ করেই সবার আগে ফিটনেসের উপর জোর দেন। আর সেই ফলাফল আপনারা আজ দেখতেই পাচ্ছেন।

শেষ পাঁচটা ম্যাচের মধ্যে চারটেয় জয়লাভ করেছে ইস্টবেঙ্গল। প্রথম ৬ ম্যাচে হারের পর কেউ কল্পনাই করতে পারেনি যে এই দলটা ১৩ নম্বরের উপরেও উঠতে পারে। কিন্তু, আজ তারা ১৩ পয়েন্ট সংগ্রহ করে ১০ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অনেকেই হয়ত বলতে পারে, ১০ নম্বর! এ নিয়ে এত মাতামাতি করার কী আছে? কিন্তু, এই দলটার মধ্যে জেতার যে অসম্ভব খিদে রয়েছে, এই দলটার মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অদম্য মানসিকতা রয়েছে, এই দলটার মধ্যে উপরে ওঠার যে অসম্ভব উচ্চাকাঙ্খা রয়েছে, তা ময়দানি দল নির্বিশেষে আমাদেরকেও শিক্ষা দিয়ে যায়।


```