Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জিততেই হবে 'মিনি ডার্বি', অনুশীলনে নজর দেবব্রত সরকারের

এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এবং মহমেডান দুটো দলই খুব একটা ভাল জায়গায় নেই।

জিততেই হবে 'মিনি ডার্বি', অনুশীলনে নজর দেবব্রত সরকারের

ইস্টবেঙ্গল এফসির প্র্যাকটিস দেখলেন দেবব্রত সরকার

শেষ আপডেট: 7 November 2024 19:17

দ্য ওয়াল ব্যুরো: এবারের ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত আশানুরূপ পারফরম্য়ান্স করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। ২০২৪-২৫ মরশুমে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। এই পরিস্থিতিতে মিনি ডার্বির হাত ধরেই কামব্যাক করতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলের অনুশীলন দেখতে এলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

প্রসঙ্গত, এদিন সল্টলেক স্টেডিয়ামে প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সারল ইস্টবেঙ্গল এফসি। দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ যাবতীয় ভুলভ্রান্তি খতিয়ে দেখলেন। বুধবার অনুশীলন শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছিলেন লাল-হলুদের কাস্টডিয়ান প্রভসুখন গিল। কিন্তু, বৃহস্পতিবার দলের সঙ্গে জমিয়ে অনুশীলন করলেন তিনি। দলের অনুশীলন দেখে যারপরনাই খুশি দেবব্রত সরকার।

এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এবং মহমেডান দুটো দলই খুব একটা ভাল জায়গায় নেই। পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল যেখানে একেবারে নীচে দাঁড়িয়ে রয়েছে, ঠিক একধাপ উপরেই রয়েছে মহমেডান স্পোর্টিং। ফলে এর থেকে ভাল কামব্যাকের সুযোগ যে ইস্টবেঙ্গল পাবে না, তা বলাই বাহুল্য।

সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে লাল-হলুদ ব্রিগেড। বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-কে উড়িয়ে তারা এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। এই জয় গোটা দেশকে গর্বিত করেছে। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ে এই জয় ইস্টবেঙ্গলকে আইএসএল টুর্নামেন্টেও যে আত্মবিশ্বাসী করবে, তা আশা করা যেতেই পারে।


```