Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জামশেদপুর 'ঘরের মাঠ', ইস্টবেঙ্গলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিনো

এবারের কলকাতা ফুটবল লিগে বিনোর কোচিংয়ে ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে।

জামশেদপুর 'ঘরের মাঠ', ইস্টবেঙ্গলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিনো

ক্লেইটনের উপর ভরসা বিনো জর্জের

শেষ আপডেট: 5 October 2024 14:41

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিক করে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি। দায়িত্ব ছেড়েছেন দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতও। আপাতত কাজ সামলানোর জন্য় লাল-হলুদ সিনিয়র ব্রিগেডের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে বিনো জর্জকে।

এবারের কলকাতা ফুটবল লিগে বিনোর কোচিংয়ে ইস্টবেঙ্গল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সিনিয়র দলকেও যদি তিনি জেতাতে পারেন, তাহলেই ১৬ কলা পূর্ণ হবে। এবারের আইএসএল টুর্নামেন্টে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করেছে। এখনও পর্যন্ত মোহনবাগান এবং মহমেডান একটা করে ম্য়াচ জিততে পারলেও, ইস্টবেঙ্গলের ঝুলি এখনও পর্যন্ত শূন্য। লাল-হলুদ সমর্থরকরা আপাতত একটা ম্যাচ জেতার দিকে তাকিয়ে রয়েছে।

এই পরিস্থিতিতে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছেন বিনো জর্জ। তিনি স্পষ্ট জানালেন, 'জামশেদপুর আমাদের ঘরের মাঠের মতোই। দুটো শহরের মধ্যে দুরত্বও যারপরনাই কম। আশা করছি, এই ম্যাচে লাল-হলুদ সমর্থকরা মাঠে উপস্থিত থাকবেন। আমরা যে কোনও মূল্যে তিনটে পয়েন্ট ঘরে তুলতে চাই। একথা বলব যে আমরা ঘরের মাঠে জামশেদপুরকে হারাতে চাই।'

এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসি টানা ৫ ম্যাচে পরাস্ত হয়েছে। জামশেদপুরকে তাদের ঘরের মাঠে হারাতে হলে লাল-হলুদের রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে। চলতি আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাও ম্য়াচে ক্লিনশিট রাখতে পারেনি। এই পরিস্থিতিতে বিনো কি ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন? সেটাই আপাতত দেখার।


```