Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মিনি ডার্বিতে অনিশ্চিত দিমি? চিন্তা বাড়ল লাল-হলুদ শিবিরে

লেটেস্ট আপডেট হল, বুধবার তিনি দলের সঙ্গে রীতিমতো অনুশীলন করলেন।

মিনি ডার্বিতে অনিশ্চিত দিমি? চিন্তা বাড়ল লাল-হলুদ শিবিরে

ইস্টবেঙ্গল এফসি-র ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস

শেষ আপডেট: 6 November 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী শনিবার (৯ নভেম্বর) মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। ইন্ডিয়ান সুপার লিগে দুটো দলের কাছেই এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু, এই ম্য়াচে লাল-হলুদ জার্সিতে আদৌ দিমিত্রিয়স দিয়ামান্তাকোস খেলতে নামবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ নভেম্বর) অনুশীলনে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। সেইসময় দিমিকে হালকা জগিং করতে দেখা যায়। এই খবর প্রকাশ্যে আসতেই সমর্থকদের একাংশ বলতে শুরু করেন যে দিয়ামান্তাকোসের চোট বোধহয় সম্পূর্ণ সারেনি। সেকারণেই তিনি পুরোপুরি অনুশীলন করতে পারছেন না। আগুনের মতো ভাইরাল হয়ে যায় এই খবরটি।

যদিও লেটেস্ট আপডেট হল, বুধবার তিনি দলের সঙ্গে রীতিমতো অনুশীলন করলেন। অনেকটাই কেটেছে চোট আশঙ্কাও। ফলে মিনি ডার্বিতে দিমি যে নিশ্চিতভাবে খেলতে নামছেন, তা বলা যেতেই পারে। 

২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি। হারের ডবল হ্যাটট্রিক করে তারা পয়েন্টস টেবিলের একেবারে নীচে দাঁড়িয়ে রয়েছে। তবে মহমেডান স্পোর্টিংয়ের অবস্থাও খুব একটা ভাল নয়। ইস্টবেঙ্গলের ঠিক উপরেই তারা একেবারে টিমটিম করছে। এই পরিস্থিতি যদি লাল-হলুদ ব্রিগেড কাজে লাগাতে পারে, তাহলে সমর্থকদের মুখে আবারও হাসি ফিরে আসবে।


```