Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রথম গোল ইস্টবেঙ্গলের, দিয়ামান্তাকোসের গোলে জ্বলল মশাল

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলকে বেশ চনমনে মেজাজে দেখতে পাওয়া যায়।

প্রথম গোল ইস্টবেঙ্গলের, দিয়ামান্তাকোসের গোলে জ্বলল মশাল

দিয়ামান্তাকোসের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 29 November 2024 20:04

দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল প্রথম ৭ ম্য়াচে জয়লাভ করতে পারেনি। শুক্রবারের ম্য়াচে সেই খিদেটাই দেখতে পাওয়া যাচ্ছে লাল-হলুদ খেলোয়াড়দের মধ্যে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্কার ব্রুজোঁর দল। দিমি দিয়ামান্তাকোসের গোলে আপাতত ১-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলকে বেশ চনমনে মেজাজে দেখতে পাওয়া যায়। ২৩ মিনিটে আসে সেই কাঙ্খিত গোল। মাদিহ তালালের বাড়ানো পাস থেকে বল পেয়েছিলেন এই গ্রিক ফরোয়ার্ড। এরপর নিখুঁত হেডে তিনি বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন। এক্ষেত্রে অবশ্য গুরমিতের কিছু করার ছিল না।

এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল শুরুটা অবশ্য খুব একটা ভাল করতে পারেনি। প্রথম ৬ ম্য়াচের মধ্যে তারা একটাতেও জিততে পারেনি। হারের ডবল হ্যাটট্রিকের পাশাপাশি দায়িত্ব ছেড়েছিলেন প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতও।

এই পরিস্থিতিতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অস্কার ব্রুজোঁর কাঁধে। তিনি দায়িত্ব গ্রহণ করার পরই গোটা দলের শরীরী ভাষা একেবারে বদলে যায়। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি চলতি ISL টুর্নামেন্টেও গত ম্য়াচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল।


```