Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দায়িত্ব ছাড়ছেন দেশঁ, পরের বছর বিশ্বকাপই হতে চলেছে ফ্রান্স-কোচের শেষ খেলা

আগামী বছর, ২০২৬-এ তাঁর পদের মেয়াদ শেষ হবে। তারপর চুক্তি বাড়ানোর ইচ্ছে নেই দেশঁ-র।

দায়িত্ব ছাড়ছেন দেশঁ, পরের বছর বিশ্বকাপই হতে চলেছে ফ্রান্স-কোচের শেষ খেলা

দিদিয়ের দেশঁ

শেষ আপডেট: 8 January 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সের ফুটবল টিমের কোচের পদ থেকে সরতে চলেছেন দিদিয়ের দেশঁ। আগামী বছর, ২০২৬-এ তাঁর পদের মেয়াদ শেষ হবে। তারপর চুক্তি বাড়ানোর ইচ্ছে নেই দেশঁ-র। ফ্রান্সের সংবাদ সংস্থা এল’একুইপ সূত্রে খবরটি জানানো হয়েছে।

উল্লেখ্য, সামনের বছর-ই মার্কিন মুলুকে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। এখনও পর্যন্ত তাতে নিজেদের জায়গা পাকা করেনি ফ্রান্স। রিয়াল মাদ্রিদের হয়ে অফ ফর্মের জেরে দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপের মতো তারকা। তবু দলের ছন্দ ফিরছে না। ঘরে-বাইরে চাপের মুখেই সম্ভবত দেশঁ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে ফুটবল মহল।

প্রসঙ্গত, ২০১২ সালে লরা ব্রাঙ্কের থেকে জাতীয় দলের দায়িত্ব পান দিদিয়ের দেশঁ। ২০১৮ সালে একপেশে ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের খেতাব অর্জন করে ফ্রান্স। যদিও তার দু-বছর পর ইউরো কাপের ফাইনালে উঠেও কাপ হাতছাড়া করে ফ্রান্স-ব্রিগেড। ২০২২-এ মেসির আর্জেন্টিনার কাছেও পর্যদুস্ত হয়ে বিশ্বজয় হাতছাড়া করেন এমবাপেরা।


```