Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুজোর ভিড়ভাট্টা পছন্দ নয়? ক্যাফেতেই জমুক 'শারদীয়া সেরা আড্ডা', মেনুতে দারুণ চমক

পুজোর সঙ্গে বাঙালি খাবার ওতপ্রত ভাবে জড়িত। তাই খাদ্যপ্রেমীদের নিরাশ করেনি এই ক্যাফে।

পুজোর ভিড়ভাট্টা পছন্দ নয়? ক্যাফেতেই জমুক 'শারদীয়া সেরা আড্ডা', মেনুতে দারুণ চমক

শেষ আপডেট: 27 September 2024 14:41

দ্য ওয়াল ব্যুরো: কর্পোরেট নগরীতে মাথা তুলে দাঁড়িয়ে আছে গ্লাস রুফটপ ক্যাফে 'সেরা।' চারিদিকে কংক্রিটের দেওয়াল দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে ঢুঁ মারাই যায় সবুজে ঘেরা এই ক্যাফেতে। আর পুজোর জন্য এবার তারা নিয়ে হাজির হয়েছে 'শারদীয়া সেরা আড্ডা।' বন্ধুদের সঙ্গে বা পরিবারকে নিয়ে জমিয়ে আড্ডা ও খাওয়া দাওয়ার জন্য এবার আপনার পছন্দের ডেস্টিনেশন হতে পারে সেক্টর ফাইভের এই ক্যাফে। 

ক্যাফে মানেই বিদেশি কুইসিন নিয়ে কাটাছেঁড়া। ভিন্ন স্বাদ, হরেক রকম খাবারের পদে হরেক রকম টুইস্ট। ক্যাফেতে বাঙালি খাবারের রসনা তৃপ্তি বিরল। কিন্তু পুজোর সঙ্গে বাঙালি খাবার ওতপ্রত ভাবে জড়িত। তাই খাদ্যপ্রেমীদের নিরাশ করেনি এই ক্যাফে। বাঙালি খাবার একটু অন্যরকম ভাবে পরিবেশ করতে চলেছে তারা। 

প্রথমেই আপনার সন্ধের আড্ডার সঙ্গী হতে পারে 'ডাবের মোহিতো'। রাতের খাবারে 'প্রথম পাতে' থাকতে পারে পনীর শাওয়ারমা স্যালাড সঙ্গে কাঁচা মরিচ দিয়ে মুরগীর স্যালাড। নিরামিষ আহারও থাকছে মেনুতে। স্টিকি কফি পনীর, রোসমেরি ম্যারিনেটেড বেবি তন্দুরি আলু, অরেঞ্জ বেসিল চিকেন কাবাব, হানি চিলি গন্ধরাজ লেমন ফিশ।

শুধু স্ন্যাক্স দিয়েই মন ভরবে এমন নয়। পুজো মানেই কবজি ডুবিয়ে খাওয়া। তাই স্ন্যাক্স শেষে 'ডাব মালাই পনীর', 'বেগুন বাসন্তী', 'নারকেল দিয়ে ছোলার ডাল' মিস করা যাবে না। পাশে রাখা যেতে পারে 'ঢাকাই মাটন চেহারি', 'ধনেপাতা কাঁচা লঙ্কা পাবদা'। এগুলো কী শুধু শুধু খাবেন? না, ঠাকুর বাড়ির পোলাও দিতে পারে যোগ্য সঙ্গত। 

এখানেই শেষ নয়। শেষ পাতে মিষ্টি কিন্তু মাস্ট। 'মিষ্টির মেলবন্ধন' -এ আমের চাটনি, বেকড ল্যাংচা, ভাজা পাপড়, সীতাভোগ থাকছে পুজো ক'দিন। সঙ্গে গুড়ে পায়েস ও আমের আইসক্রিম থাকছে মিষ্টি প্রেমীদের জন্য। 

এই গোটা আড্ডার মেনু তৈরিতে রয়েছে কর্ণধার কমলিনী পালের নৈপুণ্য। তিনি এবিষয়ে বলেন, 'বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে এই পুজো উদযাপন করবে সেরা ক্যাফে। সেই সূত্রেই শারদীয়া সেরা আড্ডার আত্মপ্রকাশ।'

এই মেনুর লঞ্চে সম্প্রতি উপস্থিত ছিলেন হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন ও নেপাল দূতাবাসের আধিকারিক জনক রাজ ভট্ট। 


```