Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

টানা তিন বছর এই ব্রেকফাস্ট খেয়ে ৪১ কেজি ওজন কমালেন পুষ্টিবিদ, শেয়ার করলেন রেসিপি

সাচি পাই, টরন্টোর এক প্রখ্যাত পুষ্টিবিদ ও ওয়েট লস কোচ, জানিয়েছেন যে তিনি টানা তিন বছর একই ব্রেকফাস্ট খেয়ে ৪১ কেজি ওজন কমিয়েছেন।

টানা তিন বছর এই ব্রেকফাস্ট খেয়ে ৪১ কেজি ওজন কমালেন পুষ্টিবিদ, শেয়ার করলেন রেসিপি

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 30 March 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: ওজন কমাতে গেলে দিনের শুরুটাই হওয়া উচিত স্বাস্থ্যকর খাবার দিয়ে, পুষ্টিবিদরা এমনই বলে থাকেন। ঘুম থেকে প্রথম খাবারের পুষ্টিগুণই ঠিক করে দেয় সারাদিনের শরীর কেমন থাকবে। তবে প্রতিদিন নতুন কিছু খেতে হবে—এমন ভাবার কোনও দরকার নেই! সাচি পাই, টরন্টোর এক প্রখ্যাত পুষ্টিবিদ ও ওয়েট লস কোচ, জানিয়েছেন যে তিনি টানা তিন বছর একই ব্রেকফাস্ট খেয়ে ৪১ কেজি ওজন কমিয়েছেন। তাঁর মতে, সকালে খাবার নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই। মাত্র ৩-৪টি নির্দিষ্ট খাবার ঘুরিয়ে ফিরিয়ে খেলেই ওজন কমানোর লক্ষ্য অর্জন করা সম্ভব।

এমন কী ব্রেকফাস্টে খেয়েছেন যাতে এমন হু হু করে ওজন কমল? 

সাচি যে ব্রেকফাস্টটি প্রতিদিন খেয়েছেন, তা হল অ্যাভোকাডো ও এগ টোস্ট। এতে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট প্রচুর পরিমাণে থাকে। ফলে পেট অনেক্ষণ ভরা থাকে ও ওজন কমে।

কীভাবে বানাবেন এই অ্যাভোকাডো ও এগ টোস্ট? 

  • প্রথমে একটা অ্যাভোকাডো চটকে নিন
  • এতে তিনটে সিঙ্গল ফ্রাইড ডিম দিয়ে দিন
  • সামান্য হট সস মেশান (প্রয়োজনে অন্য কোনও পছন্দের সসও অ্যাড করতে পারেন)
  • মিশ্রণটি এয়ার ফ্রায়ারে টোস্ট করা ব্রেডের ওপর লাগান (যেকোনও ভাবেই ব্রেড টোস্ট করতে পারেন)।

ওজন কমানোর জন্য এই রেসিপি একটু এদিক ওদিক করে নিতে পারেন-

তিনটে গোটা ডিমের বদলে একটা গোটা ডিম ও তিনটে এগ হোয়াইট নিয়ে নিতে পারেন
পুরো অ্যাভোকাডোর বদলে ৫০ গ্রাম অ্যাভোকাডো নিতে পারেন।

অ্যাভোকাডো ও ডিমের উপকারিতা

ওয়েবএমডির তথ্যানুসারে, অ্যাভোকাডো শরীরের জন্য অত্যন্ত উপকারী। ওজন কমাতে সাহায্য করে, ব্রেন ভাল রাখে ও মেজাজ নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে, ডিম উচ্চমানের প্রোটিনের উৎস, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

একই ধরনের খাবার দীর্ঘদিন খাওয়ার অভ্যাস শুধু স্বাস্থ্য সচেতনদের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক সেলিব্রিটিও এই পদ্ধতি মেনে চলেন।

বিরাট কোহলি এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'অনেকেই জিমে গিয়ে কঠোর পরিশ্রম করে, কিন্তু খাবারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা চাপের। তবে, আমি বরাবরই বুঝেছি, ছয় মাস একটানা একই খাবার দিনে তিনবার খেতে পারলে কোনও সমস্যা হবে না।


```