Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শীতের পোশাকে ট্রেন্ডিং ওভারসাইজড সোয়েটশার্ট, কীভাবে স্টাইল করবেন জেনে নিন

এমন একটা চালু ধারণা আছে, শীতকালে যা ইচ্ছে জামাকাপড় পরে রাস্তায় বেরিয়ে যাওয়া যায় কারণ উপরে তো সোয়েটার পড়তেই হবে। কিন্তু শীতকালের ফ্যাশন নিয়ে চর্চা এখন বেশ ‘ইন’। তাই আপনাকেও থাকতে হবে আপ টু দ্য ফ্যাশন। আর এখন শীতের ফ্যাশন মানেই ওভারসাইজড সোয়েটশার্ট। 

শীতের পোশাকে ট্রেন্ডিং ওভারসাইজড সোয়েটশার্ট, কীভাবে স্টাইল করবেন জেনে নিন

শেষ আপডেট: 31 October 2023 14:24

দ্য ওয়াল ব্যুরো: ভোরের দিকের ঠান্ডা হাওয়ায় শিরশিরে ভাব, স্নান করতে গিয়ে এক মুহূর্ত থমকে যাওয়া আর সকালে ঘুম থেকে ওঠার আগে গায়ে একটা চাদর টেনে নিয়ে শুয়ে থাকার সময়টা একটু লম্বা করে নেওয়া… এ সবই শীতের আগমনী। ‘শীতকাল কবে আসবে সুপর্ণা?’-র স্পষ্ট উত্তর এখন শুকিয়ে যাওয়া ঠোঁট আর ঘামহীন রোদে। 

এমন একটা চালু ধারণা আছে, শীতকালে যা ইচ্ছে জামাকাপড় পরে রাস্তায় বেরিয়ে যাওয়া যায় কারণ উপরে তো সোয়েটার পড়তেই হবে। কিন্তু শীতকালের ফ্যাশন নিয়ে চর্চা এখন বেশ ‘ইন’। তাই আপনাকেও থাকতে হবে আপ টু দ্য ফ্যাশন। আর এখন শীতের ফ্যাশন মানেই ওভারসাইজড সোয়েটশার্ট। 

১) ক্রিউনেক সোয়েটশার্ট
হালকা শীতে পরার জন্য এই ধরনের সোয়েটশার্ট একদম পারফেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে এই সোয়েটশার্ট হালকা এবং এক রঙের হয়। দেখতে খুবই সুন্দর এবং অভিজাত। এই সোয়েটশার্টের কোনও কলার থাকে না ফলে একটা ক্লিন লুক পাওয়া যায়। ডেনিম জিন্স বা ব্রাউন কালারের কোনও প্যান্টের সঙ্গে পরলে কিন্তু দারুণ লাগবে।


২) ওভারসাইজড হুডি
সবার পছন্দের তালিকায় রয়েছে এই ওভারসাইজড হুডি। হালকা ফিটিং থেকে শুরু করে টাইট ফিটিং সব ধরনের হুডি বাজারে পাওয়া যায়। তবে একটু লুজফিটিং হুডি, সঙ্গে টাইট স্পোর্টস প্যান্ট আর চোখে সানগ্লাস। সকালের অফিস যাওয়া হলে একটু ক্লাসি হুডি বেছে নিতে পারেন আর শীতের সন্ধ্যেবেলায় মোমো ডেট হলে একটু অন্যরকম হুডি বেছে নিতে পারেন। এখন তো গ্রাফিতি করা সোয়েটশার্ট, কালারফুল সোয়েটশার্ট খুব ভাল চলছে।

 
৩) পুলওভার
পুলওভার সোয়েটশার্ট এখন মেয়েদের পছন্দের তালিকায়। হোয়াইট জিন্স সাথে একটা সুন্দর পুলওভার সঙ্গে স্পোর্টস শু। পুলওভার কিন্তু অনেকটা হুডির মতই কিন্তু তাতে কোনও চেন বা বোতাম থাকে না। গোল গলার পুলওভার, টার্টেল নেক পুলওভার এখন ট্রেন্ডিং।

৪) জিপার্ড সোয়েটশার্ট
সবথেকে সাধারণ ধরনের সোয়েটশার্টগুলোর মধ্যে এটি একটি। যদিও ঠিক মত পরতে পারলে জিপার্ড সোয়েটশার্ট বেশ সুন্দর একটা ফ্যাশানেবেল লুক দেবে। যেমন ধরুন, কালো জিপার্ড সোয়েটশার্টের সঙ্গে ব্ল্যাক জিন্স অথবা ডেনিম জিন্স আর পায়ে শু। ব্যাস সাধারণ অথচ খুবই ট্রেন্ডি লুক পেতে পারেন আপনি। এমনকী খোলা পরার সুবিধের জন্য অনেকেই এই ধরনের সোয়েটশার্ট পছন্দ করে থাকেন।

 
৫) ফ্লিস সোয়েটশার্ট
ঠাণ্ডাটা একটু জাঁকিয়ে পড়লে এই সোয়েটশার্টের জুড়ি মেলা ভার। খুব নরম একদম তুলোর মতো হয় এই সোয়েটশার্টগুলো। পরেও আরাম আবার শরীর বেশ ভাল গরম রাখে এই ফ্লিস সোয়েটশার্ট। একটা পিংক ফ্লিস সোয়েটশার্টের সঙ্গে গ্রে প্যান্ট, অথবা একটা সুন্দর ডেনিম দিয়ে পেয়ার আপ করে পরলে মন্দ লাগবে না কিন্তু।

৬) মক নেক সোয়েটশার্ট
সবথেকে বেশি ফ্যাশানেবেল সোয়েটশার্টগুলির মধ্যে এটি একটি। মক নেক বা টার্টেল নেক সোয়েটশার্টের মূল আকর্ষণ গলা বন্ধ ডিজাইন। একটা ব্ল্যাক জিন্স বা গাঢ় রঙের প্যান্টের সঙ্গে টাক ইন করে একটা মক নেক সোয়েটশার্ট পরলে লোকে ঘুরে তাকাবেই। এখন তো নানান রঙের, নানান ডিজাইনের সোয়েটশার্ট পাওয়া যায় বাজারে। আর অনলাইনে কিনতে চাইলেও পাবেন প্রচুর অপশন। রংবেরঙের ডিজাইন থেকে শুরু করে এক রঙের সোয়েটশার্ট, পছন্দের কার্টুন চরিত্রের ছবি দেওয়া থেকে শুরু করে গ্রাফিতি করা সোয়েটশার্ট যা চাইবেন সবই পাবেন।


```