Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আন্ডারকাট হেয়ারস্টাইলে পুজোর আগেই 'শক্তিরূপেণ' স্বস্তিকা

দ্য ওয়াল ব্যুরো: 'মাই লাইফ, মাই চয়েস'। এই শব্দবন্ধেই বিশ্বাসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর সেই বিশ্বাস তোয়াক্কা করে না কোনও কিছুকে। কয়েক দিন আগেই একেবারে অন্য চেহারায় ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রির এই গ্ল্যাম-গ

আন্ডারকাট হেয়ারস্টাইলে পুজোর আগেই 'শক্তিরূপেণ' স্বস্তিকা

শেষ আপডেট: 12 October 2020 07:29

দ্য ওয়াল ব্যুরো: 'মাই লাইফ, মাই চয়েস'। এই শব্দবন্ধেই বিশ্বাসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর সেই বিশ্বাস তোয়াক্কা করে না কোনও কিছুকে। কয়েক দিন আগেই একেবারে অন্য চেহারায় ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রির এই গ্ল্যাম-গার্ল। সোশ্যাল মিডিয়ায় তাঁর নিজের প্রোফাইলে পোস্ট করা কিছু ছবিতে স্বস্তিকাকে দেখা গেছিল নতুন 'আন্ডারকাট' হেয়ারস্টাইলে। একদিকে লম্বা গোছা চুল, অন্যদিকে একেবারে ছোটো করে ছাঁটা। সেই সঙ্গে কালো বোটনেক কুর্তি, হ্যান্ডমেড দুল , কালো ফ্রেমের চশমা। নতুন এই চমকদার সাজেই বাঙালির ফ্যাশন সেন্সকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন স্বস্তিকা। এই প্রথম নয়। স্বস্তিকা মুখার্জীর নামটি অভিনেত্রী হিসেবে জানার পাশাপাশিই সাহসিনী, প্রতিবাদী, বেপরোয়া হিসেবে চিনেছি আমরা অনেকেই। প্রথাগত সৌন্দর্যের সংজ্ঞা বদলে দেওয়া এই মেধাবী বাঙালিনীর নাম বাংলার সীমা ছাড়িয়ে অনেক দিন আগেই পৌঁছে গেছে হিন্দি ও মারাঠি সিনেমার অঙ্গনে। সবমিলিয়ে শুধু অভিনেত্রী হিসেবেই জনপ্রিয় নন, এই সময়ের তরুণ প্রজন্মের অন্যতম ফ্যাশন আইকনও স্বস্তিকা। নানা রূপে নিজেকে মেলে ধরতে কোনও কুণ্ঠা নেই স্বস্তিকার, জীবনে যা করেন দাপটের সঙ্গেই করেন। তাই পারিপার্শ্বিক পরিস্থিতি যাই হোক না কেন, নিজের লুক নিয়ে, পারসোনালিটি নিয়ে বারবার নানারকম এক্সপেরিমেন্ট করার সাহস দেখিয়ে চলেছেন স্বস্তিকা। স্বভাবতই, বিরূপ সমালোচনাও কম হয়নি তাঁকে নিয়ে। চুলের কাট তো তুচ্ছ বিষয়, স্তনের আকার নিয়েও কুশ্রী বডিশেমিংয়ের শিকার হয়েছেন তিনি। কিন্তু সেসব কোনও কিছুরই পরোয়া করেননি অভিনেত্রী। বরং জানিয়ে দিয়েছেন, সন্তানকে বুকের দুধ খাওয়ানোর চিহ্ন রয়েছে তাঁর স্তনে, তা তাঁর লজ্জা নয়। গর্ব। আবার চুলের কাট নিয়ে তির্যক মন্তব্যের মুখেও ছুড়ে দিয়েছেন একটি বাক্য-- "ওড়ার জন্য আমার ডানার প্রয়োজন নেই। আমার 'আনফারনিশড' মাথাটাই যথেষ্ট"।     নারীদের নিজস্ব রুচি অনুযায়ী পোশাক বা স্টাইল বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেই বিশ্বাস করেন স্বস্তিকা। নেটিজেনেরা খুশি হলেন কি না, তির্যক মন্তব্য ধেয়ে এল কী না- সেসব নিয়ে বিশেষ মাথাব্যথা নেই অভিনেত্রীর। বরাবর নিজের রুচি আর পছন্দকেই সবার আগে রাখেন স্বস্তিকা। নিয়মভাঙা সাজপোশাকের জন্য জন্য বারবার নেটিজেনদের আক্রমণের লক্ষ্যও হয়েছেন তিনি। কিন্তু কোনওদিনই কোনও উল্টোপাল্টা কমেন্টকে প্রশ্রয় দেননি নারী স্বাধীনতায় বিশ্বাসী এই মেধাবী অভিনেত্রী। ফুৎকারে উড়িয়েও দেননি। বরং যুক্তিসহ প্রতিবার যোগ্য উত্তর ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আক্রমণকারীকে। কিছুদিন আগেই 'হইচই' এর মত ভার্চুয়াল প্ল্যাটফর্মে মুক্তি পায় স্বস্তিকার নতুন বাংলা ছবি 'তাসের দেশ'। 'তাসের দেশ'এর স্ক্রিনিংয়ে স্বস্তিকাকে আবার পাওয়া গেছিল একেবারে অন্য লুকে, অন্য মেজাজে। মিতিন ঘোষের সোনালি কাজ করা কালো কাঞ্জিভরম, গ্লাস হাতা লাল ব্লাউজ, কপালে বড় টিপ, গাঢ় লাল লিপস্টিক পরা সেই ছবিতে নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন নায়িকা। এই লুক দেখে কে বলবে, ‘আন্ডারকাট’ চুলের ছাঁটেও সমান স্বচ্ছন্দ স্বস্তিকা! প্রায় একই সময়ে 'আমাজন প্রাইম'এর মারাঠি ওয়েব সিরিজ 'আরন'এ ডেবিউই করেন তিনি। ছোটো ভূমিকাতেও স্বতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে আলাদা করে নজর কেড়েছেন তিনি হিন্দি ওয়েব সিরিজেও স্বস্তিকা এখন যথেষ্ট পরিচিত নাম। সব মিলিয়ে ২০২০ তেও একের পর এক ঝোড়ো ইনিংস খেলে অভিনয় জগতের পাশাপাশি ফ্যাশন দুনিয়ারও নজর কেড়েছেন স্বস্তিকা।

```