Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এবারের শীতের বাজারে শালের বাজিমাৎ! আপনিও রাখুন লিস্টে

দ্য ওয়াল ব্যুরো: শীতের হাড় কাঁপানো ঠান্ডা আর অন্যদিকে সোয়াটার, জহর কোর্ট, জ্যাকেটে তা থেকে রক্ষা পাওয়ার পথ বাতলে বেড়ান সকলেই। কিন্তু ঠান্ডাকে কোনওভাবে মিস করতে চান না। তবে এবার শীতের ফ্যাশন ট্রেন্ডে ইন কিন্তু শাল। চিরকালীন ট্র্যাডিশনকে বজ

এবারের শীতের বাজারে শালের বাজিমাৎ! আপনিও রাখুন লিস্টে

শেষ আপডেট: 14 January 2021 09:55

দ্য ওয়াল ব্যুরো: শীতের হাড় কাঁপানো ঠান্ডা আর অন্যদিকে সোয়াটার, জহর কোর্ট, জ্যাকেটে তা থেকে রক্ষা পাওয়ার পথ বাতলে বেড়ান সকলেই। কিন্তু ঠান্ডাকে কোনওভাবে মিস করতে চান না। তবে এবার শীতের ফ্যাশন ট্রেন্ডে ইন কিন্তু শাল। চিরকালীন ট্র্যাডিশনকে বজায় রেখে চলেছে, তাই এবারেরও শীতের বাজারে বাজিমাৎ করছে শাল। শীতকাল মানেই মন ভরে খাওয়া-দাওয়া,পার্টি, অনুষ্ঠান, বিয়েবাড়ি লেগেই রয়েছে, তার সঙ্গেই হাল ফ্যাশনে বাজিমাৎ করছে শীতের ফ্যাশন। কীভাবে হয়ে উঠবেন শীতের ফ্যাশনিস্তা, শাল নিয়ে স্টাইল স্টেটমেন্টের সবরকম খুঁটিনাটি রইল আপনাদের জন্য। এখানে চাররকমের শালের সন্ধান দেওয়া হল, চাইলে আপনিও একবার ট্রাই করতে পারেন ১. ওয়েভার্স ভিল্লা কুল্লু শাল উলের তৈরি এই শাল বেশিরভাগ মহিলাদেরই পছন্দের তালিকাতে রয়েছে। এটার বডিতে রয়েছে কাজ করা। এটা অনেকটা জ্যাকেটের মতো দেখতে হয়। এই নতুন ধরনের শাল, হালআমলে ফ্যাশন ট্রেন্ডে বেশ জায়গা করে নিয়েছে। ২. কৃর্তি উলেন স্টোল ফর ওমেন এই ফ্যাশন হাউস শালের ওপরে নানারকমের এক্সপেরিমেন্ট করেছে। বাজারে নিয়ে এসেছে স্টোল যা আপনি হালকা শীতে ব্যবহার করতে পারবেন। এর সবথেকে বড় সুবিধা হল এটা ভারী নয়, অথচ শরীরকে গরম রাখে। এই স্টোলগুলো দেখতেও খুব সুন্দর হয়। স্টোলের সারা বডিতে রয়েছে এমব্রয়ডারির কাজ। ৩. দ্য কাশ্মীরি শাল কোম্পানি এই শালের একটা আলাদাই ঐতিহ্য রয়েছে। কাশ্মীরের শাল এবং এর ডিজাইন সকলেরই ভীষণ প্রিয়। বিভিন্ন রঙের সুতোতে বোনা এই শালের চাহিদা বাজারে চিরকালই রয়েছে। ফ্লোরাল ডিজাইন থেকে শুরু করে এমব্রয়ডারির কাজ ভীষণই জনপ্রিয়। ৪. কাশ্মীরি শাল কাশ্মীরের ফ্লোরাল প্রিন্টের শাল এমনিতেই বাজারে খুব জনপ্রিয়। তবে বর্তমানে 'কাশ্মীরি শাল' ব্র্যান্ড কাশ্মীরের শালের ঐতিহ্যের সঙ্গে সমকালীন আধুনিকতার যুগলবন্দীতে বাজারে নিয়ে এসেছে নতুন শাল। এই শাল যথেষ্ট সমাদর পাচ্ছে ক্রেতাদের কাছে। চাইলে আপনিও এই শীতের কোনও বিয়েবাড়িতে নিজের জন্য বা উপহার দেওয়ার জন্য কিনতে পারেন এই শাল।

```