কলকাতার রাজকুটির, আইএইচসিএল সিলেকশন্স-এ সম্প্রতি আয়োজিত হয় প্রদর্শনীটি। একসঙ্গে হাজির ছিল ১৪টি আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ড।
.jpeg.webp)
ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 11 September 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুমে আবারও ঝলমলে আয়োজন করল হেলিওস। টাটা গ্রুপের টাইটান কোম্পানি লিমিটেড-এর অন্তর্গত দেশের সর্ববৃহৎ মাল্টি-ব্র্যান্ড ঘড়ির রিটেইল উইং 'হেলিওস' উৎসবের দুর্গাপুজোর নতুন কালেকশন লঞ্চ করল।
কলকাতার রাজকুটির, আইএইচসিএল সিলেকশন্স-এ সম্প্রতি আয়োজিত হয় প্রদর্শনীটি। একসঙ্গে হাজির ছিল ১৪টি আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ড।
উৎসবের লাইন-আপে ছিল ফ্রেডেরিক কনস্ট্যান্ট, আইগনার, হার্বেলিন, শ্যারিওল, ইউ-বোট, ভার্সাচে, সিটিজেন, সেইকো, টাইটান রাগা, টাইটান স্টেলার, এজ বাই টাইটান, জাইলিস এবং নেবুলা। এক মঞ্চে এতগুলো নামী ব্র্যান্ডের নতুন ঘড়ির সম্ভার দেখে মুগ্ধ হন অতিথিরা।
শহরের প্রখ্যাত ব্যক্তিত্ব ও হেলিওসের বিশেষ গ্রাহকদের উপস্থিতিতে সন্ধ্যাটি রঙিন হয়ে ওঠে। আয়োজনের সৌন্দর্য বাড়িয়ে দেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও সুপারমডেল ইন্দ্রাণী দাসগুপ্ত-সহ বিশিষ্টরা। ঝলমলে এই প্রদর্শনীতে অতিথিরা উপভোগ করেন ব্র্যান্ডটির সর্বশেষ আন্তর্জাতিক ডিজাইন ও প্রিমিয়াম কালেকশন।
ভারতীয় ও আন্তর্জাতিক ঘড়ি নির্মাণের উৎকর্ষকে একই প্ল্যাটফর্মে তুলে ধরে হেলিওস জানিয়ে দিল, প্রিমিয়াম টাইমপিস রিটেলের ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও দৃঢ় করবে তারা। গ্রাহকদের অভিজ্ঞতা যাতে আরও ভাল হয়, তার ব্যবস্থা করবে।