
শেষ আপডেট: 23 November 2020 08:39
বিয়ের দিন মিহেকাও জয়ন্তী রেড্ডীর বানানো লাল লেহেঙ্গার সঙ্গে গ্রে কালারের গ্ল্যামারাস জ্যাকেট পরেছেন। মিহেকার জ্যাকেট কাম ব্লাউজ যেন তাঁর ব্রাইডাল লুকসকে আরও বেশি স্টানিং করে তুলেছে।
বিটাউনেও জ্যাকেটের চাহিদা রয়েছে প্রচুর। শাড়ি বা লেহেঙ্গা কিংবা শারারা ইত্যাদি সবকিছুর সঙ্গেই বলি তারকারা পছন্দ করছেন জ্যাকেটকে। সম্প্রতি ডিজাইনার অনামিকা খান্নার শাড়িতে সেজেছেন সোনাম কাপুর। তাঁর শাড়ির পাড়ে ও জ্যাকেটে রয়েছে এমব্রয়ডারির কাজ। আর জ্যাকেটে থাকা পমপম একে দিয়েছে আলাদা মাত্রা।
সোনাক্ষী সিনহা, শিল্পা শেট্টি কুন্দ্রা, কারিশ্মা কাপুরের মতো অনেকেই ব্রোকেড কোটকে প্রাধান্য দিয়েছেন। আকাশ আম্বানির বিয়ের জন্য অনামিকা খান্নার লাল রঙের পোশাকের সঙ্গে মানানসই জ্যাকেট পরেন করিশ্মা কাপুর।
সব্যসাচীর ডিজাইন করা হালকা গোলাপি রঙের গাউনের সঙ্গে মানানসই লম্বা কোট পরেছেন দীপিকা। দীপিকার সেই ছবি ইনস্টাতে ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
আবার দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আর নিক জোনাসের রিসেপশন পার্টিতে ক্যাটরিনা কাইফকে পরতে দেখা গেছে আবু জানা, সন্দীপ খোসলার ডিজাইন করা জর্জেট শাড়ি আর জ্যাকেট। ক্যাটরিনার ব্লাউজে গ্লোডেন এবং রূপোর এমব্রয়ডারির কাজ রয়েছে। যা তাঁর লুকসকে আলাদা মাত্রা দিয়েছে।
অন্যদিনে তামান্না ভাটিয়া তো পেস্টেল ফাবিয়ানা শাড়ির সঙ্গে হালকা ওজনের ক্যাপলেট পরে চমক দিয়েছেন। তাঁর ওপর থেকে চোখ সরছে না নেটিজেনদের।
চাইলে এই শীতে আপনিও শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে ট্রাই করতে পারেন স্টাইলিস্ট জ্যাকেট।