
শেষ আপডেট: 16 November 2020 10:52
২. কাফতান যে শুধু ঘরে পরে থাকার পোশাক নয়, সেটা বুঝিয়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফও। সম্প্রতি এক অনুষ্ঠানে সাদা রঙের সিল্কের কাফতানে দেখা গেছে তাঁকে। যে কোনও বড় অনুষ্ঠানেও যে কাফতান পরে যাওয়া যায়, তিনি দেখিয়ে দিয়েছেন।
৩. প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন সেন্সকে সারা বিশ্বের মানুষ প্রশংসা করেন। করবেন নাই বা কেন! কাফতানের সঙ্গে টুপি! কাউকেই তো পরতে দেখা যায়নি। সঙ্গে কোমরে বেল্ট পরে স্টাইলিশ লুক তৈরি করেছেন তিনি।
৪. অনেকেই এবার ঘরোয়া অনুষ্ঠানে কেমন সাজা উচিত এই চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাঁদের জন্য রইল সোনাম কাপুর আহুজার সাজের এই ছবি। কাফতানেও এমন সাজা যায়, যার থেকে চোখ ফেরাতে পারবেন না কেউ। ড্রেসের সঙ্গে নজরকাড়া গয়না, পুরো সাজটাকেই অন্য মাত্রা দিয়েছে।
৫. কাফতানেও এথনিক লুক তৈরি করা যায় জানেন কি? দেখে নিন নেহা ধুপিয়াকে। এমব্রয়ডারি কাজের এমন কাফতান যে কোনও অনুষ্ঠান, পার্টির জন্য একেবারে পারফেক্ট। সামনেই যাঁদের বাড়িতে কোনও বড় অনুষ্ঠান তাঁরা এমন সাজ দেখে ভাবতেই পারেন।
৬. ওয়ার্ক ফ্রম হোম আর ওয়ার্ক ফর হোমের চাপ যাঁদের উপর আছে, তাঁদের জন্য পারফেক্ট এই কাফতান। দেখে নিন সোহা আলি খান কীভাবে স্টাইল করেছেন। পরিস্থিতির কারণে মাস্ক পরা এখন বাধ্যতামূলক। কাফতানের সঙ্গে ম্যাচিং মাস্কের ফ্যাশনে অবাক করে দিয়েছেন সকলকে।
