Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

ফ্যাশনের ক্ষেত্রে এই ৫ ভুল প্রায়ই করে থাকেন পুরুষরা

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশনের ক্ষেত্রে বরাবরই ছেলেদের থেকে অনেক এগিয়ে থাকেন মেয়েরা। তবে চলতি ট্রেন্ড অনুযায়ী এখন জেনারেশন ওয়াইয়ের পুরুষরাও নিজেদের নিয়ে যথেষ্ট সচেতন। তবুও ফ্যাশন সংক্রান্ত কিছু কিছু ভুল এখনও করে বসেন ছেলেরা। তেমনই ৫ ভু

ফ্যাশনের ক্ষেত্রে এই ৫ ভুল প্রায়ই করে থাকেন পুরুষরা

শেষ আপডেট: 14 August 2023 11:53

দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশনের ক্ষেত্রে বরাবরই ছেলেদের থেকে অনেক এগিয়ে থাকেন মেয়েরা। তবে চলতি ট্রেন্ড অনুযায়ী এখন জেনারেশন ওয়াইয়ের পুরুষরাও নিজেদের নিয়ে যথেষ্ট সচেতন। তবুও ফ্যাশন সংক্রান্ত কিছু কিছু ভুল এখনও করে বসেন ছেলেরা।

তেমনই ৫ ভুল ফ্যাশনের ধারণা রইল (5 fashion mistakes of male)

হাফ হাতা শার্টের সঙ্গে টাই

short sleeve shirt with tie - OFF-61% >Free Delivery


হাফ হাতা শার্টের সঙ্গে টাই যে একেবারেই বেমানান এই ধারণা অনেকেরই নেই। সেই কারণে এই ভুল ফ্যাশনের ফাঁদে পড়েন অনেকেই।

জুতো ও বেল্টের অসামঞ্জস্য

Matching Your Belt And Shoes — The Right Way | The Compass


ফ্যাশনিস্তারা বলেন জুতো এবং বেল্টের রং এক হলেই তা হল সঠিক ফ্যাশন। তবে এই তথ্য জানা নেই বেশিরভাগ পুরুষেরই। ফলে তাড়াহুড়োয় এক রঙের বেল্টের সঙ্গে অন্য রঙের জুতো গলিয়ে প্রায়ই বেরিয়ে পড়েন তাঁরা।

টি-শার্ট গুঁজে পরা


শার্টের সঙ্গে প্যান্ট গুঁজে পরলে যে ছেলেদের অত্যন্ত স্মার্ট লাগে সে নিয়ে কোনও দ্বিমত নেই। তবে এই একই কায়দায় কেউ যদি টি শার্টও পরেন সেক্ষেত্রে তা অত্যন্ত দৃষ্টিকটু এবং ভুল ফ্যাশনের পরিচায়ক।

ঢলঢলে ব্লেজার

Do's And Don't: How to Wear a Blazer


বড় পার্টিতে বা নিমন্ত্রণ রক্ষায় অনেক সময়ে ড্রেসকোডে ব্লেজার বাধ্যতামূলক হয়। তবে যারা ব্লেজার পরতে অভ্যস্ত নন তাঁরা অনেক ক্ষেত্রেই অন্য কারও থেকে একদিনের জন্য ব্লেজার ধার করে কাজ চালান। সেক্ষেত্রে সেই ব্লেজার ছোট বা বড় হতেই পারে। খুব টাইট ব্লেজারও যেমন অসুবিধাজনক তেমনই খুব বড় ব্লেজারও দেখতে খারাপ লাগে।

জামার হাতা গোটানো

The Complete Guide on How to Roll Your Shirt Sleeves


ফুলহাতা শার্টের হাতা গুটিয়ে পরার স্টাইল বেশ জনপ্রিয় পুরুষদের মধ্যে। তবে হাতা গোটানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হাতাদুটি যেন সমান ভাবে গোটানো হয়। অসমান ভাবে হাতা গোটালে দেখতে কখনওই ভাল লাগে না।

স্বাধীনতা দিবসে তেরঙা প্লেট, কোথায় কী কী অফার আগেভাগে জেনে নিন


```