Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

যোগব্যায়ামই আমার সকালবেলার ওষুধ, পরিণীতি চোপড়া জানালেন দিন শুরু করার সিক্রেট

দ্য ওয়াল ব্যুরো: দুচোখে একরাশ স্বপ্ন নিয়ে নিজের শহর আম্বালা থেকে মায়ানগরীতে পা রাখেন পরিণীতি চোপড়া। বছর ৩২-এর এই অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেন তাঁর প্রতিদিনের রুটিন। এখানেই তিনি বলেন যে যোগব্যায়ামই হল তাঁর মর্নিং ড্রাগ যেটা ছ

যোগব্যায়ামই আমার সকালবেলার ওষুধ, পরিণীতি চোপড়া জানালেন দিন শুরু করার সিক্রেট

শেষ আপডেট: 14 January 2021 13:19

দ্য ওয়াল ব্যুরো: দুচোখে একরাশ স্বপ্ন নিয়ে নিজের শহর আম্বালা থেকে মায়ানগরীতে পা রাখেন পরিণীতি চোপড়া। বছর ৩২-এর এই অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেন তাঁর প্রতিদিনের রুটিন। এখানেই তিনি বলেন যে যোগব্যায়ামই হল তাঁর মর্নিং ড্রাগ যেটা ছাড়া তাঁর দিনই শুরু হয়না। তিনি একটি ভিডিওর স্ক্রিনশট পোস্ট করেন, যেখানে তাঁকে ভিডিওকলে যোগব্যায়াম করতে দেখা যায়। নমস্কারের ভঙ্গিতে বসে রয়েছেন অভিনেত্রী। এছাড়াও আম্বালাতে তাঁদের কৃষিজমি রয়েছে, সে নিয়েও অভিজ্ঞতা শেয়ার করেছেন ফ্যানেদের সঙ্গে। বাবা-মায়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ফিট থাকার জন্যও শুধু যোগব্যায়াম নয়, তিনি নজর দিয়েছেন ডায়েটেও। নির্দিষ্ট ডায়েট মেনে চলেন তিনি। শরীরের ফিটনেস ধরে রাখার জন্য পিরিণীতি তাঁর প্রিয় খাবার পিৎজা ও বার্গার খাওয়া চিরতরে বাদ দিয়ে দিয়েছেন। মাথায় জোর আঘাত, ক্ষতচিহ্ন, চোখের নিচে কালি, কালশিটে রক্ত-কাজল জলে ধুয়ে মাখামাখি অবস্থা। বাথটবে বসে স্থির দৃষ্টিতে হতবাক হয়ে তাকিয়ে রয়েছেন পরিণীতি চোপড়া! ঠিক এমনভাবেই প্রকাশ্যে এল পরিণীতির ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর টিজার। এর নেপথ্যের কারিগর হলেন বাঙালি পরিচালক রিভু দাশগুপ্ত। পাওলা হকিনসের লেখা বেস্টসেলার সাহিত্য ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ অবলম্বনে এই ছবি তৈরি করেছেন রিভু দাশগুপ্ত, আগামী ২৬ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। এক ডিভোর্সি মহিলার চরিত্রে অভিনয় করছেন পরিণীতি। কখনও ট্রেনের ভিতর আবার কখনও বা রাস্তা দিয়ে অত্যন্ত সতর্কভাবে হেঁটে যাচ্ছেন পরিণীতি। ভয়, সন্দেহ, উত্তেজনা ফুটে উঠছে তাঁর চোখমুখে। যেন অতীতের কোনও ঘটনা ক্রমাগত তাড়া করে বেড়াচ্ছে তাঁকে। ঠিক এমনভাবেই টিজারে দেখা গেল অভিনেত্রীকে। তবে টিজার দেখেই মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। এই মুহূর্তে পরিণীতির আসন্ন সিনেমার চরিত্রই নেটপাড়ার গসিপ টপিক হয়ে উঠেছে।

```