মঙ্গলবার আসতেই স্পষ্ট হল সবটা। হাতেনাতে মিলল প্রমাণ। এ দিন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'র লুক সেট ছিল। নির্ধারিত সময়েই হাজির হয়েছিলেন শুভশ্রী।
.jpg.webp)
শেষ আপডেট: 27 May 2025 20:10
দ্য ওয়াল ব্যুরো: একটা ছবি আর সেই ছবিকে জড়িয়েই হাজারও ইমোশনের আনাগোনা। ছবির নাম 'ধূমকেতু'। সম্প্রতি দেব ঘোষণা করেছেন এই অগস্ট মাসেই অবশেষে মুক্তি পেতে চলেছে ছবিটি। জোরকদমে চলছে প্রস্তুতি। গত রবিবার দুই প্রযোজক দেব ও রানা (সরকার) দেখেওছেন ছবিটি। তবে এ সবের মধ্যেই ছবির অন্যতম প্রধান চরিত্র শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি প্রশ্ন তুলে দিয়েছিল দর্শকের মনে। সামাজিক মাধ্যমে অনেকেই লিখছিলেন, তবে কি সচেতনভাবেই নিজেকে 'ধূমকেতু'র প্রচার থেকে দূরে রাখছেন শুভশ্রী?
মঙ্গলবার আসতেই স্পষ্ট হল সবটা। হাতেনাতে মিলল প্রমাণ। এ দিন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'র লুক সেট ছিল। নির্ধারিত সময়েই হাজির হয়েছিলেন শুভশ্রী। লুক সেটও হয়। আর এর পরেই সামাজিক মাধ্যমে প্রকাশ পেল এক ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে 'ধূমকেতু' লেখা পোস্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী। ছবিটি পোস্ট করেছেন 'ধূমকেতু' ও 'লহ গৌরাঙ্গের নাম রে' এই দুই ছবিরই প্রযোজক রানা সরকার। ছবির প্রচারেও যে তিনি অংশ সে বার্তাই যেন দিলেন অভিনেত্রী।

ধূমকেতু ছবিটির মুক্তির কথা ছিল ২০১৬ সালে। আইনি জটিলতায় আটকে ছিল সেই ছবি। ছবিটি আদপে দিনের আলো দেখবে কিনা তা নিয়ে যখন চারিদিকে তৈরি হয়েছিল আশঙ্কা, ঠিক এমনই একটা সময়ে রানা-দেবের এই ঘোষণা। ভক্তমহলে তৈরি হয়েছে উচ্ছ্বাস। সবাই তাকিয়ে আছেন ১৪ অগস্টের দিকে। আরও একবার 'দেসু' জুটিকে কাছ থেকে দেখার জন্য কার্যত মুখিয়ে আছেন সকলেই।