Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

জন্মদিন কোথায় কাটাবেন ক্যাটরিনা?

দ্য ওয়াল ব্যুরো: সদ্য সলমন খানের দাবাং ট্যুর সেরে দেশে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। আপাতত খানিকটা রিল্যাক্স মুডেই রয়েছেন তিনি। তবে হাতে বেশি সময় নেই আরাম করার। ১৮ জুলাই থেকেই শুরু হয়ে যাবে আনন্দ এল রাইয়ের নতুন ছবি 'জিরো'-র শ্যুটিং। ক্যাটরিনার পা

জন্মদিন কোথায় কাটাবেন ক্যাটরিনা?

শেষ আপডেট: 14 July 2018 10:44

দ্য ওয়াল ব্যুরো: সদ্য সলমন খানের দাবাং ট্যুর সেরে দেশে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। আপাতত খানিকটা রিল্যাক্স মুডেই রয়েছেন তিনি। তবে হাতে বেশি সময় নেই আরাম করার। ১৮ জুলাই থেকেই শুরু হয়ে যাবে আনন্দ এল রাইয়ের নতুন ছবি 'জিরো'-র শ্যুটিং। ক্যাটরিনার পাশপাশি এই ছবিতে রয়েছেন অনুষ্কা শর্মাও। আর ছবির মূল চরিত্রে রয়েছেন শাহরুখ খান। বামন অবতারে এই ছবিতে দেখা যাবে কিং খানকে। তবে নতুন ছবির শ্যুটিং শুরুর আগেই রয়েছে ক্যাটের জন্মদিন। ১৬ তারিখ ৩৫-এ পা দেবেন তিনি। কিন্তু জন্মদিনে কী কী করবেন ক্যাটরিনা? অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, গতবছর জন্মদিনের সময় একটি অ্যাওয়ার্ড শোয়ের জন্য নিউ ইয়র্কে ছিলেন তিনি। জন্মদিনটা কেটেছিল পরিবারের থেকে অনেক দূরে। তাই এ বছর সবটা পুষিয়ে নিতে চান ক্যাটরিনা। শোনা যাচ্ছে, দিন দুয়েকের জন্য পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাবেন তিনি। আর সেখানেই পালন করবেন নিজের জন্মদিন। তবে কোথায় যাবেন ক্যাটরিনা সে বিষয়ে বিশেষ কিছুই জানা যায়নি।

```